ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসচাপায় গার্মেন্টকর্মী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সোমবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে ওপেক্স গ্রুপের সিনহা টেক্সটাইলের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দুভোগে পড়েছেন যাত্রী সাধারণ।
কাঁচপুর থানার ওসি শেখ শরীফুল আলম জানান, সোমবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে বাসচাপায় ওপেক্স গ্রুপের সিনহা টেক্সটাইল নামের গার্মেন্ট কারখানার এক নারী শ্রমিক (২০) আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল ৯টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রমিক নিহতের খবর পাওয়ার পরই ওপেক্স গ্রুপের প্রায় কয়েক হাজার শ্রমিক মহাসড়কে নেমে বিক্ষোভ করে। পরে তারা ঢাকা-সিলেট মহাসড়কের ওপর দাঁড়িয়ে অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সরানোর চেষ্টা চলছে বলে জানান ওসি।
মিতু/বিবি নিউজ/৩৮
