সারাদেশে ২ দিনে বজ্রপাতে নিহত ৬৫

rain_thunder-bojjoরাজধানীসহ সারাদেশে বজ্রপাতে ২ দিনে ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমেধ্যে বৃহষ্পতিবার ৪৩ ও ( আজ ) শুক্রবার ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

ঢাকা ২ : রাজধানীর ডেমরার কাঠেরপুল এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে শাহেদ সোহাগ (২১) ও তাহসিন লিংকন (২৩) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় রায়হান নামে আরো একজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত দুইজন ছাত্র বলে জানা গেছে।

সিরাজগঞ্জ ৫ : সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে শিশু সহ ৫ জন নিহত হয়েছে। এ সময় ২টি গরুও মারা যায়।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার চকপুর গ্রামের নুর নবীর শিশু কন্যা নুপুর খাতুন (৮) ও বৈকণ্ঠপুর গ্রামের দারুজ্জামানের ছেলে আব্দুল মোতালেব (৪২), একই উপজেলার বেতগাতী গ্রামের বাসিন্দা এবং রায়গঞ্জের হাসিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন (৪৫), উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামের আব্দুল লতিফ (৩৫) ও বেতুয়া গ্রামের গৃহবধু শাহিনুর বেগম (৩০)।

স্থানীয় পাঙ্গাসী ইউনিয়নের মেম্বার মাহে আলম জানান, বৃহস্পতিবার বিকালে নুপুর বাড়ির পাশে ইট ভাটার কাছে খড়ি কুড়াচ্ছিল। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। আকস্মিক একটি বজ্র তার উপর পড়লে ঘটনাস্থলেই সে নিহত হয়।

অপরদিকে একই সময়ে মোতালেব গ্রামের মাঠে গরু আনতে যায়। বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার ২টি গরুও মারা যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এ দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ছাড়াও বিকালে হাসিল মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন বাড়ি ফেরার পথে মাদ্রাসার মাঠে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

পিরোজপুর ১ : পিরোজপুরের মঠবাড়িয়ায় ভারী বর্ষণের সময় বজ্রাঘাতে ইউনুস সিকদার(৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল চারটার দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের বড় হারজী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় নিহত কৃষক ইউনুসের ছোট ভাইয়ের স্ত্রী গৃহবধূ আয়েশা বেগম(৪৫) বজ্রাঘাতে গুরুতর আহত হন। তাঁকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাননো হয়েছে। নিহত কৃষক ই্উনুস উপজেলার বড় হারজী গ্রামের মৃত লাল মিয়া সিকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

নীলফামারী ১ : নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের ফুলেরহাট গ্রামে বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে লালবিবি (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত লালবিবি ওই গ্রামের কৃষি শ্রমিক আলম হোসেনের স্ত্রী।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ভারী বৃষ্টিসহ বজ্রপাতের সময় লালবিবি নিজ বাড়ির একটি ঘরে সাংসারিক কাজ করছিলেন। এ সময় ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ ৪ :  বজ্রপাতে কিশোরগঞ্জের ৪জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাজিতপুর উপজেলায় দু’জন, হোসেনপুর উপজেলায় একজন ও তাড়াইল উপজেলায় একজন মারা গেছেন।

মৃতরা হলেন-বাজতিপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের কাইকড়ি গ্রামের আবেু বক্করে স্ত্রী রিজিয়া বেগম (৫৬), দিলালপুর ইউনিয়নের বাহেরনগর এলাকার মঞ্জু মিয়ার ছেলে স্বপন মিয়া (২০), তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের আব্দুর কুদ্দুসের স্ত্রী মমতা বেগম (৪৫) ও হোসেনপুরের আড়াইবাড়িয়া গ্রামের রহমত আলীর ছেলে শরীফুল ইসলাম শুভ (১৮)। তিনি হোসেনপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

রাজশাহী ৫ : রাজশাহীর তিন উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। উপজেলাগুলো হলো- মোহনপুর, দুর্গাপুর ও গোদাগাড়ী উপজেলা।  বিকাল পৌনে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই উপজেলাগুলোতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাষিগ্রাম ইউনিয়ন নারায়ণপুর গ্রামের সামছুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (২৪), হাততৈড় গ্রামের আব্দুল আজিজ (৫০) ও ডাঙ্গাপাড়ার নিতেনের ছেলে সৈতেন চন্দ্র (৩৫), গোদাগাড়ী উপজেলার গুসিরা গ্রামের লাইলী বেগম (৪০) ও দুর্গাপুর উপজেলার পালশা খামারুপাড়া এলাকার মর্জিনা বেগম (৪০)।

হবিগঞ্জ ১ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রতাপপুর হাওরে বজ্রপাতে হাবিব মিয়ার (২৫) মৃত্যু হয়েছে। নিহত হাবিব প্রতাপপুর গ্রামের শেখ তাজুল মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

গাজীপুর ২: গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতে সাত্তার আলী (২৮) নামে এক দিনমজুর ও রুবি বেগম (৩৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৃথক দু’টি বজ্রপাতে তাদের মৃত্যু হয়। নিহত সাত্তার আলী কুঁড়িগ্রামের পচাকাটা থানার সাতানা এলাকার মো. ছানাউল্লাহ বেপারির ছেলে ও রুবি বেগম কাপাসিয়া উপজেলার সিঙ্গুয়া এলাকার কাজল মিয়ার স্ত্রী।

দিনাজপুর ১ : দিনাজপুরের ফুলবাড়ীতে বজ্রপাতে মঙ্গল মুর্মু (৫০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাসুদেবপুর আমপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। মঙ্গল মুর্মু বাসুবেদপুর গ্রামের মৃত: উমান মুর্মু ছেলে।

নেত্রকোনা ১ : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে রুবেল মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামের আ. বারেকের ছেলে। এ সময় রুবেলের চাচি রেজিয়া আক্তার বজ্রপাতে আহত হন।

নাটোর ২: বিকালে বজ্রপাতে নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর ও উত্তর লালপুর গ্রামে মোবারক হোসন (৩৫) ও সাহারা খাতুন (৪৮) নামে দু’জন মারা গেছেন। নিহত মোবারক হোসন উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত মো. আলীর ছেলে এবং সাহারা খাতুন উত্তর লালপুর গ্রামের বান্টু আলী শেখের স্ত্রী। লালপুর থানার ওসি আব্দুল হাই জানান, মোবারকের নামে  একাধিক মামলা রয়েছে।

নওগাঁ ১: আত্রাইয়ে বজ্রপাতে জয়নাল উদ্দিন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক জয়নাল উদ্দিন উপজেলার বিষা উত্তর গ্রামের মৃত ব্যাঙ্গা প্রামাণিকের ছেলে।

বগুড়া ১ : শেরপুরে বজ্রপাতে  আনোয়ার হোসেন নামে একজন নিহত ও ছোটভাই আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছে। আরিফুলকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাবনা ৮ : পাবনার সুজানগর ও ফরিদপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় ২ স্কুল ছাত্র-ছাত্রীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এরা হলো, ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামের মোশারফ হোসেন (৩৮) ও আজরত আলী (৪৫)। আহম্মদপুর ইউনিয়নের দক্ষিণচর গ্রামের মৃত রইছ সরদারের ছেলে শহীদ সর্দার (৫৮), সোনাতলা গ্রামের ইউসুফ সেখ ওরফে এছো সেখ এর ছেলে ও বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র হীরা (১৩) এবং রানীনগর ইউনিয়নের বাঘলপুর গ্রামের ময়েন সরদার (৬৫) এবং তার নাতনী মৃত শিরু সরদারের মেয়ে ও বাঘলপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী শিখা খাতুন (১৩)। অপরদিকে জেলার চাটমোহর উপজেলার পাশ্বডাঙ্গা ইউনিয়নের বাউদকান্দি গ্রামের মল্লিক পাড়ার ইমান প্রামানিকের ছেলে ফজলুর রহমান (৪০) এবং মৃত মহির খানের ছেলে ছকির উদ্দিন (৭০)। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শহীদ সর্দার বিকাল সাড়ে ৫টার দিকে ক্ষেতে মাঠে পাট কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান এবং একই সময়ে হীরা মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মারা যায়। শহীদ সর্দার ঘটনাস্থলেই আর হীরাকে গুরুতর আহত অবস্থায় বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়। এছাড়া ময়েন সরদার এবং তার নাতনীও বাড়ির পাশে মাঠে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে মারা যায়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম তাজুল হুদা ৩ জনের মৃত্যুর কথা স্বীকার করেন এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার দু’জনের মৃত্যু নিশ্চিত করেছেন।

নরসিংদী ৩ : সদর ও রায়পুরা উপজেলায় একই দিনে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নরসিংদী সদর উপজেলার মহিষাশুরু ইউনিয়নে মহিষাশুরা গ্রামে আব্দুল করিম (৫০) নামে এক কৃষক বজ্রপাতে মারা যান। একই সময় সদর উপজেলার নজরপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামে ফুলি বেগম (৩২) নামে এক গৃহবধূ বজ্রপাতে মারা যান। একইদিন দুপুরে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরচর গ্রামে বজ্রপাতে নিহত হয়েছে জ্যোসনা বেগম (৩৮) নামে এক গৃহবধূ।

নারায়ণগঞ্জ ১: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বলরাম দাস (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে নরসিংদী ও আড়াইহাজারের সীমানা এলাকায় মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। নিহত বলরাম দাস নরসিংদীর সদর উপজেলার দোয়ানী গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া ৪ : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও সরাইল উপজেলার সোনারামপুর ইউনিয়ন এবং অরুয়াইল ইউনিয়নে পৃথক বজ্রপাতের ঘটনায় কৃষকসহ চারজন মারা গেছেন।

নিহতরা হলেন- বাঞ্ছারামপুর উপজেলার  সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের যশু মিয়ার ছেলে শামসুল মিয়া (৪৫), চরশিবপুর গ্রামের শফিকুল ইসলাম (২৮), কানাইনগর গ্রামের সুলতান মিয়ার ছেলে কবির হোসেন (৪২) এবং সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের দোবাজাইল গ্রামের রফিকুল ইসলাম রুকু মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৫০)

 

গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে ৪৩ জনের মৃত্যুর একদিন পর শুক্রবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ২২ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে।

চট্টগ্রাম : সাবেক প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনের চাচাতো ভাই আমজাদ আলী (৩০) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাহাড়তলী থানার বারুণী ঘাট বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত আমজাদ আলী সকালে তার দৈনন্দিন কাজে বের হলে বজ্রপাতের শিকার হন। পরে আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা : সাভার ও ধামরা্ইয়ে বজ্রাপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। ধামরাই উপজেলার নয়াচর গ্রামে বজ্রপাতে মনির হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে মাঠে মায়ের সঙ্গে খর কুড়াতে গিয়ে তার মৃত্যু হয়। এদিকে সাভারে বজ্রপাতে মন্টু মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুজন। শুক্রবার দুপুরে সাভার পৌর এলাকার ছায়াবীথি সোসাইটির বালুর মাঠে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় শুক্রবার দুপুরে বজ্রপাতে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলো খড়ক গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে স্কুল পড়ুয়া আনিসুর রহমান (১৪) ও পৌর এলাকার বেতুয়া পৌলশিয়া গ্রামের মোকলেসুর রহমানের মেয়ে লিমা আক্তার (১৪)। নিহত আনিসুর রহমান (১৪) উপজেলার দড়িপাড়া নিকলা উচ্চ বিদ্যালয় ও লিমা আক্তার (১৪) টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

জয়পুরহাট : সদর উপজেলার সতীঘাটা ও ক্ষেতলাল উপজেলার হাওয়ার বিল (বিলের ঘাট) এলাকায় জমির পাকা ধান কাটতে গিয়ে বজ্রপাতের  ঘটনায় রফিকুল ইসলাম (৩৫) ও মানিক হোসেন (৩৮)  নামে দরিদ্র দুই ক্ষেত মজুরের মৃত্যু হয়েছে।

শ্রক্রবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে অন্য ক্ষেতমজুরদের সাথে পৃথক জমিতে ধান কাটার সময়  বজ্রপাতে এ দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত মানিক হোসেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামের আহসানুজ্জামানের ছেলে। আর রফিকুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার ঢেকেরপার।

রাজবাড়ী :  গোয়ালন্দ ও কালুখালীতে বজ্রাপাতে তিনজনের মৃত্যু হয়েছে। কালুখালীর রতনদিয়া ইউনিয়নে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রতনদিয়ার বগলপুর গ্রামের মোঃ জাহিদ সেখ ও হরিণবাড়িয়া গ্রামের বিল্লাল শেখ।

এদিকে গোয়ালন্দ উপজেলায় শুক্রবার দুপুর দেড়টার দিকে কাল বৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে সোবহান সরদার (৪৫) নামের এক ব্যাক্তি মারা গেছে। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ওমেদ বেপারী পাড়ার মৃত ঝুমুর সরদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নিখিল চন্দ্র রায় জানান, সোবহান সরদার ঝড়-বৃষ্টির সময় বাড়ীর সামনে পাট ক্ষেতে আগাছা তোলার কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় বজ্রপাতে বান্টি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২ শিশু। ফতুল্লা রেলষ্টেশন এলাকায় শুক্রবার বিকালে এঘটনা ঘটে।

নিহত বান্টি (৭) কিশোরগঞ্জ জেলার নিকলী সুজানগর গ্রামের মৃত. মইনুদ্দিনের ছেলে। বান্টির মা সুজনা বেগম ফতুল্লা রেলস্টেশন এলাকায় আজিজ মিয়ার বাড়িতে ভাড়া থেকে ইট ভাঙ্গার কাজ করে। দুই ভাই এক বোনের মধ্যে বান্টি মেঝ। আর আহতরা হলো- শাহজাহান (১২) ও শামীম (১০)। তাদের বাড়িও পাশাপাশি।

চাঁদপুর : মেঘনা মোহনায় মালবাহী ট্রলারে বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৩টায় মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে। নিহত নবীর হোসেন (২৫) লক্ষ্মীপুর জেলার কমল নগর থানার চরফলকন গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। এসময় আহত হয়েছেন ওসমান গণি (৫০) ও মোঃ রাকিব (২৪) নামে দুই যুবক।

কিশোরগঞ্জ : তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের গজিন্দ্রপুর গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে লাল চাঁন (২৮) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। নিহত লাল চাঁন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার  মোজাফরপুর ইউনিয়নের গগডা আটকান্দিয়া গ্রামের নূর মিয়ার ছেলে।  শুক্রবার গজিন্দ্রপুর গ্রামের মসজিদে জুমার নামাজ আদায় করতে শ্বশুরের ঘর থেকে বের হয়ে উঠোনে যেতেই হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই লাল চাঁন নিহত হয়।

নওগাঁ : পোরশা ও মহাদেবপুরে দুই জনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে নয়টায় পোরশা উপজেলায় আম কুড়ানোর সময় ইব্রাহীম (১৩) নামের এক বালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার নিতপুর কপালীর মোড় দীঘিপাড়া গ্রামের গোলজারের ছেলে। এদিকে একই সময়  মহাদেবপুর উপজেলায় ধনজইল গ্রামে শচীন মহুরী (৪৮) কৃষিকাজ করছিলেন। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই শচীনের মৃত্যু হয়। শচীন মহুরী ওই গ্রামের ভগবান মহুরীর ছেলে।

সিরাজগঞ্জ : উল্পাপাড়ায় বজ্রপাতে ২ জন মারা গেছে।  শুক্রবার সকালে উপজেলার বিনায়েকপুর গ্রামে লুত্ফর রহমান ঝন্টু ও দুপুরে রশিদপুর তারুটিয়া গ্রামের স্কুল ছাত্রী লিজা খাতুন বজ্রপাতে মারা যায়। বৃষ্টির সময় এরা দু’জনই বাইরে কাজ করছিল। এ নিয়ে গত দুদিনে এ উপজেলায় বজ্রপাতে মারা গেল ৪ জন।

গাইবান্ধা : সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খোদ্দমালিবাড়ী পূর্বপাড়া গ্রামে শুক্রবার সকালে বজ্রপাতে সিরাজুল হক (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত সিরাজুল হক সকালে ঘুম থেকে উঠে জমিতে কাজ করতে যাওয়ার সময় বজ্রপাত ঘটলে ঘনাস্থলেই তিনি মারা যান। সিরাজুল হক ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে। ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

মাগুরা : সদর উপজেলার কাপাসহাটী বিকালে বজ্রপাতে তুহিন শেখ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ব্রাদার আবদুল আজিজ। তুহিন ওই গ্রামের হেলাল উদ্দিন শেখের ছেলে।

হেলাল শেখ জানান, বিকেলে কাপাসহাটি  গ্রামের নিজ বাড়ির পাশের রাস্তায় তুহিন বজ্রপাতের শিকার হয়। এ সময় তাকে অচেতন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

সুনামগঞ্জ : দুপুরে বাড়ির পাশে হাওরে কাজ করার সময় জগন্নাথপুরের কলকলি ইউনিয়নে বজ্রপাতে আমির উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মুরসালিন।

গাজীপুর : কালিয়াকৈরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুভাষ চন্দ্র (৬০)। তার বাড়ি কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন সোলাটি গ্রামে। শুক্রবার দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছিম কবির জানান, বজ্রপাতে সুভাষ চন্দ্রের শরীরের বাম পাশ ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে তাকে পারিবারিকভাবে সৎকার করা হয়েছে।

যশোর : বজ্রপাতে ইয়ার আলী (৭০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী আলেয়া বেগম (৬৫)। শুক্রবার বিকালে যশোর শহরতলীর সুজলপুরে এ ঘটনা ঘটে। নিহত ইয়ার আলী ওই গ্রামের মৃত আবদুল হক মোল্যার ছেলে।

Related posts

Leave a Comment