মেসির জোড়া গোলে বার্সার জয়

২৫ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ডেস্ক):লিওনেল মেসির জোড়া গোলে লা লিগায় ঘরের মাঠে এলচেকে ৩-০ তে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই জয়ের মধ্য দিয়ে শীর্ষ দল আটলেটিকো মাদ্রিদকে নাগালের মধ্যেই রাখল কাতালানরা। এই মৌসুমে ন্যু ক্যাম্পে তাদের অন্যতম বাজে প্রথমার্ধে কাতালানরা সুযোগ তৈরি করতে পারেনি বললেই চলে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে তারা ব্রেক থ্রু আনে। মেসির উদ্দেশ্যে মার্তিন ব্র্যাথওয়েট চমৎকার ব্যাকহিল করেন এবং আর্জেন্টাইন ফরোয়ার্ড বাকি কাজটা সারেন।গত রবিবার কাদিজের বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও তা ধরে রাখতে ব্যর্থ হয়েছিল বার্সা, ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলের ড্রয়ে। এবার আর তেমন কিছু হয়নি। ১৮ বছর…

Read More

ভারতের মহারাষ্ট্রে ১৮৬ স্কুলশিক্ষার্থী করোনা আক্রান্ত

২৫ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ডেস্ক):ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি স্কুলের ১৮৬ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। এরা সবাই একটি হোস্টেলের শিক্ষার্থী। ওই স্কুলটি রাজ্যর ওয়াসিম জেলায়। স্কুলের আরও চার শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। ছাত্র ও শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার পরই ওই স্কুলকে করোনা সংক্রমণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে দুই সপ্তাহ আগে দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালার দুটি স্কুলের শিক্ষার্থী-শিক্ষকেরা করোনায় আক্রান্ত হন। রাজ্যের মালাপ্পুরাম জেলার পাশাপাশি দুটি স্কুলের দশম শ্রেণির ১৮৯ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়। একই সঙ্গে স্কুলে ৭০ জন শিক্ষক ও কর্মীও আক্রান্ত হন করোনায়। এরপর মহারাষ্ট্রের ১৮৬ স্কুল…

Read More

তিন দিনের আলটিমেটাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

২৫ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):চলতি ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে চলমান পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ এবং পুলিশের হাতে আটক শিক্ষার্থীদের আজ বৃহস্পতিবারের মধ্যে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিন দিনের সময়সীমা বেঁধে দিয়ে তাঁরা আপাতত আন্দোলন স্থগিত করেছেন। আগামী রোববারের মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা কার্যক্রম স্থগিতের প্রতিবাদে আজ সকালে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করতে আসেন বিভিন্ন সরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা। বিক্ষোভের জন্য জড়ো হলে সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থেকে ১০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে…

Read More

দারিদ্র্য নির্মূলে ‘অলৌকিক’ অর্জনের ঘোষণা জিনপিংয়ের

২৫ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দারিদ্র্য নির্মূলে তার দেশের ‘মানুষের অলৌকিক’ সফলতা অর্জনের ঘোষণা দিয়েছেন। তবে তার এ দাবির বিষয়ে সন্দেহ পোষণ করছেন অনেকেই।বৃহস্পতিবার বেইজিংয়ে গ্রামীণ কমিউনিটির কর্মকর্তাদের মাঝে পদক বিতরণ অনুষ্ঠানে শি উন্নয়নশীল অন্যান্য দেশের সাথে ‘চীনের পদক্ষেপ’ শেয়ার করার অঙ্গীকার করেছেন।তিনি বলেন, এতো অল্প সময়ে কোন দেশই কোটি কোটি লোককে দারিদ্যের বাইরে নিয়ে আসতে পারেনি।শি বলেন, মানুষের দ্বারা যে অলৌকিক ঘটনার সৃষ্টি হয়েছে তা ইতিহাসে লেখা থাকবে।চীন গত বছর তার জনগণকে দারিদ্র্য সীমার উপরে নিয়ে আসার দাবি করে বলেছিল, তাদের জনপ্রতি প্রতিদিনের আয় এখন ২.৩০ মার্কিন…

Read More

প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার শিক্ষকের টাইম স্কেল সংক্রান্ত রিটের রায় আগামী রোববার

২৫ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):সারাদেশে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪৮ হাজার শিক্ষকের টাইম স্কেল সংক্রান্ত রিটের রায়ের জন্য ২৮ ফেব্রুয়ারি রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট।বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ বিষয়টি নিয়ে শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করে আদেশ দেন। ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেন, আমাদের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ তিন সপ্তাহের মধ্যে শিক্ষকের টাইম স্কেল সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করা হলো।রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি…

Read More

দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মেরিন গ্রাজুয়েটদের আহ্বান প্রধানমন্ত্রীর

২৫ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশে ও বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মেরিন গ্রাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ক্যাডেটরা আজ নতুন জীবনে পদার্পণ করবেন, সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যাতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।’তিনি বলেন, ‘মনে রাখতে হবে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি।’শেখ হাসিনা আজ সকালে চট্টগ্রামস্থ বাংলাদেশ মেরিন একডেমিতে ৫৫ ব্যাচের ক্যাডেটদের মুজিবর্ষ গ্রাজুয়েশন প্যারেডে প্রধান অতিথির ভাষণ দেন।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ…

Read More

সাভারে ওয়ারেন্টভুক্ত ১৫ জন আসামীকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,২৫ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গভীর রাতে সাভার উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ বলছে,গভীর রাতে সাভারের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৫ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। তারা এতদিন হত্যা,চাঁদাবাজি ও নানা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী থেকে পলাতক ছিলেন। গ্রেপ্তার হওয়া আসামীদের সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি অপারেশন আল আমিন।

Read More

আশুলিয়ার ৭ ইটভাটাকে ৩৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার,২৫ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):পরিবেশ দূষণ ও পরিবেশ অধিদপ্তরের শর্ত ভঙ্গ করে ইটভাটা পরিচালনা করার অভিযোগে আশুলিয়ার ৭টি ইটভাটা কে ৩৫ লাখ টাকা আর্থিক জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। আশুলিয়াার গোওয়াইলবাড়ী ও রাঙ্গামাটি এলাকায় পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান জানান, পরিবেশ দূষনকারী ও অবৈধ ইটভাটা বন্ধে আশুলিয়ায় ইটভাটায় অভিযান চালানো হয়। ৭টি ভাটা কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যার্থ হলে তাদের আর্থিক জরিমানা করা হয়।…

Read More