সাভারে ওয়ারেন্টভুক্ত ১৫ জন আসামীকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,২৫ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গভীর রাতে সাভার উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে,গভীর রাতে সাভারের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৫ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। তারা এতদিন হত্যা,চাঁদাবাজি ও নানা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী থেকে পলাতক ছিলেন। গ্রেপ্তার হওয়া আসামীদের সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি অপারেশন আল আমিন।

Related posts

Leave a Comment