কেরানীগঞ্জের উল্টে পড়া ভবনের আশপাশের ৫ বাড়িতে ফাটল

১৯ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকার কেরানীগঞ্জে উল্টে পড়া ভবনটির আশপাশের পাঁচটি বাড়িকে পরিত্যক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার সানজিদা পারভীন (দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল) আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পাঁচটি বাড়ি পরিত্যক্ত ঘোষণা করেন। আজ সকাল সোয়া আটটার দিকে কেরানীগঞ্জের পূর্ব চরাইল খালপাড় এলাকায় খেলার মাঠের সামনে একটি তিনতলা বাড়ি উল্টে ডোবায় পড়ে যায়। যে বাড়িগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সেগুলোর তিনটি দোতলা। দুটি একতলা। এর মধ্যে একটি একতলা বাড়ি আধাপাকা। কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ জানিয়েছে, বাড়ি উল্টে যাওয়ার ঘটনায় দুই নারী, এক শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার…

Read More

সাভারের আশুলিয়ায় ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার,১৯ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় ৫৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪। রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব ৪। র‌্যাব ৪ জানায়,মাদক ব্যবসায়ী দুলাল মিয়া ও আশরাফুল ইসলাম ফেন্সিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্বিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাজ থেকে ৫৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।এবিষয়ে র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন,আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read More

ঝুঁকিতে বিদ্যুৎতের খুঁটি

স্টাফ রিপোর্টার,১৯ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে ফসলি জমিতে বৈদ্যুতিক তারের খুঁটি। সেই খুঁটির চারপাশের মাটি কেটে ইটভাটায় নেয়ার ফলে খুঁটিটি ঝুঁকির মধ্যে রয়েছে। মাটি ধসে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। অথচ দেখার কেউ নেই। সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তরবাস্তা এলাকায় কয়েকটি ইটভাটায় মাটি কেটে নিচ্ছে ভাটার মালিক মুজিবুর রহমান, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ হোসেন, ডিয়ার ইটভাটার মালিক শাহিনুর রহমান শাহিন ও অন্য আরেকটি ভাটার মালিক সাজেদুল হক। তারা ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটির চারপাশে গভীর গর্ত করে পুকুর বানিয়ে মাটি…

Read More

ঢাকার সাভারে প্রথমবারের মত সূর্যমুখী ফুলের চাষ শফিকুলের

স্টাফ রিপোর্টার, ১৯ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকার সাভারে প্রথমবারের মত সূর্যমুখীর চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন হতদরিদ্র কৃষক শফিকুল ইসলাম।উপজেলার ব্যাংক টাউন এলাকায় উপজেলা কৃষি অফিসের প্রণোদনায় বাণিজ্যিকভাবে কয়েক বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছেন শফিকুল ইসলাম। পরিত্যক্ত জমিতে তিনি এ সূর্যমুখীর আবাদ করেছেন। এখন জমির বিস্তীর্ণ এলাকা জুড়ে চারিদিকে শুধু সূর্যমুখী ফুলের মৌ মৌ গন্ধ। সূর্যমুখী ফুল থেকে মৌ মাছিরাও মধু সংগ্রহ করছেন। তিনি জানালেন, বীজ রোপনের দুই মাসের মধ্যেই পুরো বাগানে ফুল ফুটতে শুরু করেছে। সূর্যমুখী চাষে এবার তিনি ব্যাপক লাভবান হবেন বলে আশা করছেন। সূর্যমুখীর বাগান ঘুরে দেখা যায়,…

Read More