স্টাফ রিপোর্টার,১৯ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় ৫৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব ৪। র্যাব ৪ জানায়,মাদক ব্যবসায়ী দুলাল মিয়া ও আশরাফুল ইসলাম ফেন্সিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্বিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাজ থেকে ৫৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এবিষয়ে র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন,আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
