স্টাফ রিপোর্টার,২২ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):স্কাউটের জনক ব্যাডেন পাওয়েল (বিপি) এর ১৬৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস সিংগাইর উপজেলার আয়োজনে যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে সিংগাইর উপজেলা প্রশাসন ভবন ইউএনও অফিস কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে বিপি জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মেহের নিগার সুলতানা,স্কাউটার জোহরা খাতুন, ইন্সট্রাক্টর ইউআরসি সিংগাইর, মানিকগঞ্জ,,সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা স্কাউট সহ-সভাপতি মো আক্রাম…
Read MoreDay: February 22, 2021
বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলে ওঠার আগে টিকা নিতে হবে
২২ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ):মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে ক্লাস শুরু হবে আগামী ২৪ মে থেকে। এর এক সপ্তাহ আগে ১৭ মে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে হলের ওঠার আগেই আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিতে হবে। আজ সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব সিদ্ধান্তের কথা জানান। হল খোলার আগেই আবাসিক শিক্ষার্থী, আবাসিক হলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকার ব্যবস্থা করা হবে। তবে কারও যদি স্বাস্থ্যগত কারণে টিকা না নেওয়ার মতো অবস্থা থাকে, তাহলে তারা হলে থাকতে পারবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি…
Read Moreযশোরের পৌর নির্বাচন ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে না : সিইসি
২২ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ): প্রধান নির্বাচনী কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন করা সম্ভব হবে না। তবে দ্রুত সময়ের মধ্যে এ নির্বাচন করতে চায় কমিশন।আজ সোমবার দুপুরে যশোরের কেশবপুরে পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।সিইসি আরো বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ থাকলে আমাদের কিছু করার থাকে না। তবে যতক্ষণ পর্যন্ত আদেশের কপি আমরা হাতে না পাই। অনেক সময় টেলিভিশনে সাথে-সাথে উচ্চ আদালতের নির্দেশনা প্রচার করা হয়। তখন আমরা মনে মনে প্রস্ততি নেই, কী করতে হবে। আদেশের কপি…
Read Moreবিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২৪ মে : শিক্ষামন্ত্রী
২২ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ): শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আগামী ১৭ মে থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে আগামী ২৪ মে থেকে। দেশের শিক্ষা পরিস্থিতি নিয়ে আজ সোমবার জরুরি সংবাদ সম্মেলনের শিক্ষামন্ত্রী এই ঘোষণা দেন। দুপুর দুইটায় এই ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার পরিস্থিতি আছে কি না তা পর্যালোচনা করার নির্দেশ দেন। করোনাভাইরাস অতিমারির কারণে প্রায় এক বছর ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই আন্তমন্ত্রণালয়…
Read Moreজাবি প্রশাসনের নির্দেশ অমান্য করে হলে অবস্থান করছেন শিক্ষার্থীরা
২২ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে হলে অবস্থান করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টায় হল ছাড়ার নির্দেশের সময় শেষ হওয়ার পরও শিক্ষার্থীরা হল ছাড়েননি। বরং আজ দুপুরে নতুন করে আরও একটি হলের তালা ভেঙে শিক্ষার্থীরা ভেতরে ঢুকে পড়েছেন।পরে দুপুর ১২টার দিকে ছেলেদের আটটি হলে যান হলের প্রাধ্যক্ষসহ হল প্রশাসন। তাঁরা শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, যে শিক্ষার্থীরা হলে আছেন, তাঁদের বেশির ভাগই গেরুয়া এলাকায় থাকতেন। এই শিক্ষার্থীরা হল ছাড়লে তাঁদের আবার গেরুয়ায় যেতে হবে। শিক্ষার্থীদের ওপর গ্রামবাসীর হামলার ৪৮ ঘণ্টা…
Read Moreশিক্ষা-প্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
২২ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারির মধ্যে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়ার মতো পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা, তা পর্যালোচনা করতে আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে ব্রিফিংকালে এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষা-প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়ার ব্যাপারে পরিস্থিতি পর্যালোচনা করতে ৫/৬ দিনের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসব।’মন্ত্রিপরিষদ সচিব বলেন, তারা প্রথমে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়ার মতো পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা, তা পর্যালোচনা করবেন এবং এরপর,…
Read More