১২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ) :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি সমৃদ্ধির উৎকর্ষে আসে খাদ্য নিরাপত্তার স্বস্তি। ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে জয়ী হলেই কেবল উন্নয়নের মহাসড়কে শুভযাত্রার সাহস আসে। আত্মমর্যাদাশীল জাতির উন্নয়নের মেগা প্রকল্পের মেলা বসে।তিনি বলেন, ‘বর্তমান সরকারের কৃষি- অনুকূলনীতি ও প্রণোদনায় কৃষক ও কৃষিবিদদের মিলিত প্রচেষ্টা আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে অবদান রাখছে। অধিক জনঘনত্বের দেশে নিত্য ক্রমহ্রাসমান জমি থেকে কৃষি-উৎপাদনের ক্রমবৃদ্ধি বিশ্বের কাছে বিস্ময়ের ব্যাপার। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ঘোষণার মান রেখেছেন বাংলার কৃষক ও কৃষিবিদগণ।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ‘কৃষিবিদ দিবস ২০২১’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে একথা বলেন। কৃষিবিদ ইনস্টিটিউশন…
Read MoreDay: February 12, 2021
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ব্যাস্ত সময় পার করছেন সাভারের ফুলচাষীরা
স্টাফ রিপোর্টার, ১২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ) :দোড় গোড়ায় ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন। প্রকৃতিজুড়ে সেই উৎসবের আগমনী বার্তা ঘিরে ফের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সাভারের ফুলচাষীরা। বিশেষ দিবস ঘিরে ফুল চাষীরা এখন ব্যাস্ত সময় পার করছেন ফুল বাগানগুলোতে।সাভারের গোলাপগ্রাম খ্যাত বিরুলিয়ার শ্যামপুরের ফুল চাষীদের জীবন জীবিকার একমাত্র অবলম্বন ফুল চাষ। করোনার কারনে এমনিতেই দিশেহারা। সামনের দিনগুলো ঘিরেই এখন যত প্রত্যাশা।ফুলচাষীরা বলেছেন, চাহিদা না থাকায় দাম একেবারেই পড়তির দিকে। যার মারাত্মক প্রভাব পড়েছে এখানকার কৃষি অর্থনীতিতে। ফুল চাষীদের স্বার্থ সুরক্ষায় জরুরি হড়ে পড়েছে সরকারের উদ্যোগ আর নীতি আর সমর্থন।গোলাপের সাথেই যেন জুটি…
Read Moreঢাকার ধামরাইয়ে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন
স্টাফ রিপোর্টার, ১২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ) :ঢাকার ধামরাইয়ের যাদবপুর, বালিয়া ও সুয়াপুর ইউনিয়ন সহ প্রায় ১৫ টি স্পটে বংশী ও গাজীখালী নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে যাচেছন প্রভাবশালীরা । অবৈধ বালু উত্তোলন কারীদের মাঝে মধ্যে উপজেলা প্রশাসন জেল, জড়িমানা করলেও থেমে নেই তাদের কার্যক্রম । নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারনে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচেছ নদীর দু- পারের ফসলী জমি, বসতবাড়ি, স্কুল, মজসিদ- মাদ্রাসা ও খেলার মাঠ । অচিরেই অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে ওই সব স্থাপনা ও ফসলী জমি ।
Read Moreসরকার গার্মেন্টস মালিকদের ২১ টি প্রণোদনার প্যাকেজ দিয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার, ১২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে সরকার গার্মেন্টস কারখানা মালিকদের ২১ টি প্রণোদনার প্যাকেজে এক লক্ষ ৩১ হাজার কোটি টাকা দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার গাজীরচট এলাকায় বিসমিল্লাহ কালার্স ইয়ান ডাইং লিমিটেডের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,তৈরি পোশাক রপ্তানীতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী। সরকারের প্রণোদনার কারণে পোশাক কারখানার মালিকরা করোনার সময়ও ঘুরে দাড়িয়েছে ও রপ্তানীও চাঙ্গা রয়েছে জানিয়ে তিনি আরও…
Read More২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫
১২ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৪২২ জন।গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ১ জন। গতকালের চেয়ে আজ ৪ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৯ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ২৫৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গত ৮ ফেব্রুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের…
Read Moreমিয়ানমারে ২৩ হাজারের বেশী বন্দীর সাজা মওকুফের আদেশ
১২ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ ডেস্ক) : মিয়ানমারের স্টেট এ্যাডমিনিস্ট্রেশন অব কাউন্সিল শুক্রবার দেশের ২৩ হাজার ৩১৪ জন এবং ৫৫ জন বিদেশী নাগরিকের সাজা মওকুফের আদেশ দিয়েছে।জেনারেল মিন অং হ্লাইং এর সভাপতিত্বে কাউন্সিলের বৈঠকে চলতি বছরের ৩১ জানুয়ারির আগে যে কোন অপরাধে সাজা প্রাপ্ত এই বন্দীদের ক্ষমার অনুমোদন দেয়া হয়।রাষ্ট্রীয় ক্ষমায় মৃত্যুদন্ড প্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে, তবে তাদের ৪০ বছরের আগে মুক্তির সম্ভাবনা নেই, এছাড়া পূর্ববর্তী সাধারণ ক্ষমার আদেশে মৃত্যুদন্ড প্রাপ্ত যাদের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে তারা এই নির্দেশের বাইরে রয়েছেন।পূর্ববর্তী আদেশে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের সাজা কমিয়ে ৫০ বছর…
Read More