কলকাতাই নিল সাকিব আল হাসানকে

১৮ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):তাঁর আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল কলকাতা নাইট রাইডার্স দিয়ে। ২০১১ থেকে ২০১৭ আইপিএল পর্যন্ত সেখানেই ছিলেন। ছয় মৌসুমে দুইবার আইপিএল জিতেছেন সাকিব আল হাসান। কিন্তু ২০১৮ আইপিএলে সে সম্পর্কে ছেদ ঘটে। কলকাতা তাঁকে ছেড়ে দেওয়ার পর সানরাইজার্স হায়দরাবাদ লুফে নেয় তাঁকে। দুই মৌসুম সেখানে খেলার পর গত মৌসুম ছিলেন না সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পরই আবার আইপিএলে দেখা যাবে সাকিবকে। পুরোনো দল কলকাতাই কিনেছে তাঁকে। আজ আইপিএলের নিলামে আজ সাকিবকে ৩ কোটি ২০ লাখ রূপিতে কিনেছে কলকাতা। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি। নিলামে তাঁকে প্রথমে ডাকে কলকাতা।…

Read More

১ সপ্তাহে সারাবিশ্বে করোনার সংক্রমণ কমেছে ১৬ শতাংশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৮ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসের মহামারিতে এখনো ভুগছে বিশ্ব। তবে এ ভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। গত সপ্তাহে এ ভাইরাসের সংক্রমণ ১৬ শতাংশ কমেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ান–এর খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যখন এ তথ্য জানাচ্ছে, তখন বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ কোটি ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন সাড়ে ৮ কোটির বেশি রোগী। করোনাভাইরাসের সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, এর বিপরীতে মারা গেছেন ২৪ লাখের বেশি মানুষ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা…

Read More

২০ জেলায় ইনডোর ও ১৮৬ উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, আগামীতে ২০টি জেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, পূর্বে উপজেলা পর্যায়ে কোন মিনি স্টেডিয়াম ছিলো না, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১২৬টি মিনি স্টেডিয়াম নির্মান করেছে।বুধবার মুন্সীগঞ্জ ইনডোর স্টেয়িামের উদ্বোধণকালে প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা আরেকটি উদ্যোগ নিয়েছি, ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের একটি প্রস্তাব একনেকে উত্থাপনের অপেক্ষায় রয়েছে। ১৬ শ’ কোটি টাকা ব্যয়ে এসব মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু খেলাধুলা ভালোবাসতেন। তাঁর পরিববারের সবাই খেলাধুলায়…

Read More

সুষম খাদ্য বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের পুষ্টির চাহিদা পূরণে সুষম খাদ্য গ্রহণের ওপর গুরুত্বারোপ করে এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সুষম খাদ্য গ্রহণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে জরুরি ও প্রয়োজন। এটা নিরাপদ খাদ্যের মধ্যেও পড়বে বলে আমি বিশ্বাস করি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী জনগণ বিশেষ করে বয়স্ক, শিশু ও গর্ভবতী নারীরা পুষ্টির জন্যে কিভাবে এই সুষম খাবার গ্রহণ করবে সে বিষয়ে তাদের সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।তিনি ভিডিও…

Read More

ধামরাইয়ে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরন করলেন ঢাকা জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার,১৮ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আজ সকালে দু:স্থ্য ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরন করেন ঢাকা জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামএসময় তার সাথে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সামিউল হক, সহকারী কমিশনার( ভূমি ) অন্তরা হালদার ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুল ইসলাম সহ আরো অনেকে।এর আগে ধামরাই থানা, ভুমি অফিস, উপজেলা ও কান্দাপটল এলাকায় মেশিন দিয়ে বোরো ধান রোপন পরিদর্শণ ও করেন ঢাকা জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম ।

Read More

বাদীকে ভয়-ভীতি দেখানোর অভিযোগে মাছ ব্যবসায়ীকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার,১৮ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে ভয়-ভীতি দেখানোর অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার নাম নুর উদ্দিন। সে রাজবাড়ীর বালিয়াকান্দির মৃত ইসলামের ছেলে।বৃহস্পতিবার ভোরে সাভারের চাপাইন এলাকা থেকে আটক করা হয় তাকে।মামলা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ। পুলিশ জানায়, চাকরি দেওয়ার নাম করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি সাভারের ওয়াপদা রোড এলাকার ইতালি ফেরত প্রবাসী সাদিকুর রহমান সেলিমকে আটক করে পুলিশ।আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি ধর্ষণের শিকার ওই নারী ও তার পরিবারকে মামলা তুলে নোর জন্য নানাভাবে…

Read More