সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন পানি উন্নয়ন বোর্ড

স্টাফ রিপোর্টার,৩১ মার্চ ২০২১(বিবিনিউজ): সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন পানি উন্নয়ন বোর্ড। সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন ছোট নদী,খাল ও জলাশয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। পরে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে নদী,খাল ও জলাশয়ের খনন কাজের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। দীর্ঘ দিন পরে হলেও এ উচ্ছেদ অভিযান পরিচালনা করায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। পরে উপজেলা পরিষদে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।উচ্ছেদ…

Read More

একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু বৃহস্পতিবার

৩১ মার্চ ২০২১(বিবিনিউজ):একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হচ্ছে।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মার্চ এ অধিবেশন আহ্বান করেন।ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহবান করা হয়েছে বলে এর মেয়াদ স্বল্পকালীন হবে। সংবিধান অনুযাযী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। সংসদ সচিবালয় থেকে জানানো হয় দ্বাদশ অধিবেশন ৫-৬ কার্যদিবস চলতে পারে।বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এবারও যথাযথ স্বাস্থ্য বিধি মেনে এ অধিবেশন চলবে। ফলে এ অধিবেশনেও সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংবাদ…

Read More

টিকা নিলেন সেতুমন্ত্রী

৩১ মার্চ ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মন্ত্রী টিকার প্রথম ডোজ নেন। টিকা নেওয়ার পরে মন্ত্রী তাঁর ফেসবুকে ভেরিফাইড অ্যাকাউন্টে ‘উই আর অ্যাগেইন অ্যাট ওয়ার ইন ফাইটিং করোনা’ লিখে সাতটি ছবি প্রকাশ করেন।বিএসএমএমইউর নবনিযুক্ত উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘টিকা নেওয়ার পরে মন্ত্রীর কোনো অসুবিধা হয়নি।’ দেশে করোনাভাইরাসের সংক্রমণ গত কয়েক দিনে বেড়েছে। সংক্রমণ রোধে জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি…

Read More

৫০ শতাংশ উপস্থিতি বাস্তবায়ন হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৩১ মার্চ ২০২১(বিবিনিউজ ডেস্ক): করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। এর মধ্যে একটি নির্দেশনা ছিল- অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে কাজ করতে হবে। ইতোমধ্যেই এই নির্দেশনার বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, তার মন্ত্রণালয় এই নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করেছে। আর অন্যান্য মন্ত্রণালয়গুলোও বাস্তবায়ন করছে এবং এ হার প্রায় ৭০ শতাংশ বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনা সংক্রমণ বাড়ায় গত সোমবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত নির্দেশনাগুলোর একটিতে বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান শিল্প…

Read More

নেপালের আকাশে তিন ঘণ্টা ঘুরেও নামতে পারেনি বিমান

৩১ মার্চ ২০২১(বিবিনিউজ ডেস্ক):প্রতিকূল আবহাওয়ার কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুর আকাশে প্রায় তিন ঘণ্টা ঘুরে দেশটিতে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরে বাংলাদেশে ফিরে আসে বিমানের ফ্লাইটটি। সোমবার সকালে এই ঘটনা ঘটে। জানা গেছে, ফ্লাইটটিতে শতাধিক যাত্রী ছিল। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে ও সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র। সূত্র জানায়, বেলা ১১টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৭১ ফ্লাইটটি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়। ভারতের বিহার হয়ে ফ্লাইটটি স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে কাঠমান্ডুতে অবতরণের কথা ছিল। তবে ভারত সীমান্ত থেকে…

Read More

গুনতে হচ্ছে বেশি ভাড়া, অর্ধেকের বেশি যাত্রী বাসে

৩১ মার্চ ২০২১(বিবিনিউজ):গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়ার সরকারি নির্দেশনা কার্যকর হওয়ার কথা আজ বুধবার সকাল থেকে। পুরান ঢাকা, মিরপুর, উত্তরা, সাভার, গাজীপুর রুটের বাসসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী তোলা হচ্ছে। অনেক বাসেই যাত্রীরা পাশাপাশি বসছেন। অনেক বাসে আবার অর্ধেক যাত্রী নেওয়ার পর অতিরিক্ত আরও পাঁচ থেকে সাতজন যাত্রী তোলা হচ্ছে। কিন্তু অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া ঠিকই নেওয়া হচ্ছে। অনেক বাসে আবার ৬০ শতাংশ নয়, দ্বিগুন ভাড়া নেওয়া হচ্ছে। সকাল সাড়ে নয়টার দিকে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাসস্ট্যান্ড থেকে মিরপুর রুটের তানজিল পরিবহনের বাসে উঠেছিলেন সরকারি প্রতিষ্ঠানের…

Read More

মিয়ানমারে নিহতের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে

৩০ মার্চ ২০২১(বিবিনিউজ ডেস্ক) : মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ বিক্ষোভকালে সামরিক বাহিনীর নৃশংস ও বর্বর হামলায় নিহতের সংখ্যা ৫শ’ ছাড়িয়ে গেছে।স্থানীয় একটি পর্যবেক্ষক গ্রুপ মঙ্গলবার এ কথা জানিয়েছে।দ্য এসিসট্যান্স এসোসিয়েশান ফর পলিটিক্যাল প্রিজনার্স নিশ্চিত করেছে দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিকে গ্রেফতারের পর শুরু হওয়া বিক্ষোভে চালানো হামলায় মোট ৫১০ জন প্রাণ হারিয়েছে।এ সংখ্যা আরো বেশি হতে পারে বলেও সংস্থাটি সতর্ক করেছে।

Read More

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৪৫

৩০ মার্চ ২০২১(বিবিনিউজ):: দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৮৬তম দিনে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৪৫ জন। একই সময়ে সুস্থ হয়েছে ২ হাজার ১৬২ জন।গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৫ জন মৃত্যুবরণ করেছে, এদের মধ্যে পুরুষ ২৮ ও নারী ১৭ জন। গতকালও ৪৫ জন মৃত্যুবরণ করেছিল। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছে ৮ হাজার ৯৯৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪৯ শতাংশ।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা…

Read More

বুধবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন

৩০ মার্চ ২০২১(বিবিনিউজ):করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল বুধবার থেকে দেশের সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ মঙ্গলবার তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে দেশের সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া পূর্বের অবস্থায় ফিরে আসবে।’এর আগে সোমবার গণপরিবহনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী…

Read More

সাভারে বনগাঁও ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,৩০ মার্চ ২০২১(বিবিনিউজ):সাভারে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করা ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন তিনি।সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।সকালে বনগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জবাব দেন। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, তিনি বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পরে অবহেলিত এ জনপদে ব্যাপক উন্নয়ন করেছে রাস্তা,ঘাট কালভার্টসহ বিভিন্ন গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক পরিবর্তন এনেছেন। সামনে ইউপি নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদের…

Read More