২৩ মার্চ, ২০২১ (বিবিনিউজ) :ঢাকা-বেনাপোল হাইওয়ে সড়কের কাজলা নদীর ওপর নড়াইলের তুলারামপুর সেতুর মাঝখানে একটি অংশ ধসে পড়েছে। ফলে ঢাকা-বেনাপোল, ঢাকা-যশোর ও লোহাগড়া-নড়াইল-যশোর-বেনাপোল রুটের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই সেতু ধসের ঘটনা ঘটে। এরপর সেতুর দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিপাকে পড়ে পণ্যবাহী যানবাহন। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সদস্য সূত্র জানায়, পাথর বোঝাই বড় ট্রাক সেতুর ওপর দিয়ে যাওয়ার পরই ওই ধসের ঘটনা ঘটে। সেতুটির মাঝখানে প্রায় পাঁচ ফুট অংশের কংক্রিট খসে পড়েছে। এ ছাড়া পূর্ব পাশের…
Read MoreDay: March 23, 2021
বোমা মামলায় ১৪ জনের মৃত্যুদন্ড
২৩ মার্চ, ২০২১ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালিপাড়ায় হেলিকপ্টার অবতরণের স্থানে বোমা পুঁতে রাখার অভিযোগে করা মামলার রায়ে আজ ১৪ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।রায়ে ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে তাদের মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আসামিদের মৃত্যুদন্ড কার্যকর করতে কর্তৃপক্ষের কোন অসুবিধা থাকলে প্রচলিত নিয়ম অনুসারে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেয়া হয়।মৃত্যুদ-াদেশ প্রাপ্তরা হল- মো. আজিজুল হক ওরফে শাহনেওয়াজ, মো. লোকমান, মো. ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, মোছহাব হাসান ওরফে…
Read Moreসাভারের আমিন বাজার গ্যাস লাইন লিকেজ ,রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
স্টাফ রিপোর্টার, ২৩ মার্চ২০২১ (বিবিনিউজ ) : ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর ব্রীজের নিচে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের লাইন দুর্ঘটনার কবলে পড়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিভিন্ন খাবারের হোটেলে খাবার কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।এলাকাবাসী বলছে,গত কয়েকদিন ধরে সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। পরে সড়ক ও জনপথ বিভাগের নির্মাণ শ্রমিকরা গতকাল রাত নয়টার দিকে সেতুর পাইলিং করার সময় তিতাস গ্যাসের লাইন কেটে ফেলেন। পরে দুর্ঘটনা…
Read Moreজাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং
২৩ মার্চ, ২০২১ (বিবিনিউজ ) :স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।এসময় ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং লটকন ফলের গাছ রোপন করেন। পরে ১০টা ৪৬ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের…
Read Moreরোহিঙ্গা শিবিরে আগুন: ৭ জনের লাশ উদ্ধার
২৩ মার্চ, ২০২১ (বিবিনিউজ ) :কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই শিশুসহ ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উখিয়া ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ফায়ারম্যান আরশাদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার বেলা তিনটার দিকে বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে শিবির লাগোয়া ৮-ডব্লিউ ও এইচ, ৯ ও ১১ নম্বর শিবিরেও। রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা…
Read Moreকঠোর লকডাউনে যাচ্ছে জার্মানি
২৩ মার্চ, ২০২১ (বিবিনিউজ ডেস্ক) : জার্মানি আগামী ১৮ এপ্রিল পর্যন্ত করেনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ দীর্ঘায়িত করবে এবং দেশটি এ ভাইরাসে সংক্রমণের হার বৃদ্ধির লাগাম টেনে ধরার লক্ষ্যে ইস্টার উদযাপনকে সামনে রেখে পাঁচ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে। আঞ্চলিক নেতাদের সাথে ম্যারাথন আলোচনার পর মঙ্গলবার সকালে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এ কথা বলেন। খবর এএফপি’র।সাংস্কৃতি, অবসর এবং ক্রীড়া কেন্দ্র বন্ধ রাখাসহ বিদ্যমান বিভিন্ন পদক্ষেপের মেয়াদ বাড়ানোর পাশাপাশি মার্কেল ও জার্মানির ১৬টি রাজ্য প্রধানমন্ত্রী আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে কঠোর লকডাউন আরোপ করার ব্যাপারে সম্মত হয়েছেন।খবরে বলা হয়, এ পাঁচ দিন দেশের…
Read Moreতামিম-মিঠুনের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৭১ রান
২৩ মার্চ ২০২১(বিবিনিউজ ):অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের জোড়া হাফ-সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান করেছে বাংলাদেশ।ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটন দাস খালি হাতে ফিরলেও ওয়ানডেতে ৫০তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তামিম। শেষ পর্যন্ত ১০৮ বল খেলে ১১টি চারে ৭৮ রান করেন তিনি।তামিমের মত হাফ-সেঞ্চুরি করেছেন পাঁচ নম্বরে নামা মিঠুনও। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে অপরাজিত ৭৩ রান করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ হাফ সেঞ্চুরির ইনিংসে ৫৭ বলে ৬টি চার ও ২টি ছক্কা হাকান মিঠুন।এছাড়া দলের পক্ষে…
Read Moreলকডাউন বা ছুটির বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি সরকার
২৩ মার্চ ২০২১(বিবিনিউজ ): করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সরকারি সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে।সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে সরকার কোন সিদ্ধান্ত্র গ্রহণ করেনি।উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে গতবছরের অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরানো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে। এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত প্রচারণার সাথে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
Read Moreভুটানের প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে সংবর্ধনা
২৩ মার্চ ২০২১(বিবিনিউজ ):ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং দু’দিনের সরকারি সফরে আজ সকালে এখানে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ভুটানের রাজার বিশেষ প্রতিনিধি হিসেবে ডা. লোটে শেরিং বাংলাদেশ সফরে আসেন।ভুটানের প্রধানমন্ত্রীর পাশাপাশি তার সফর সঙ্গীদের নিয়ে ভুটানিজ এয়ারলাইন্স ড্রাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট আজ সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বাংলাদেশে ১০ দিনব্যাপী স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে আসা বিশ্ব নেতাদের মধ্যে চতুর্থ হলেন ভুটানের…
Read More