২০ মার্চ ২০২১(বিবিনিউজ ): করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬৬৮ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৮৬৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জনে। আজ বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৯ হাজার ৯০০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে সুস্থ হয়েছেন আরও ১৫৭৭ জন।
Read MoreDay: March 20, 2021
অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ঝুঁকিমুক্ত : ডব্লিউএইচও
২০ মার্চ ২০২১(বিবিনিউজডেস্ক ): বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক উপদেষ্টা কমিটি বলেছে, যুক্তরাজ্য-সুইডিশ অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন ঝুঁকিমুক্ত। খবর তাসের।শুক্রবার প্রকাশিত কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন (কোভিশিল্ডসহ) ঝুঁকিমুক্ত এবং করোনাভাইরাস মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখতে দেখা যাচ্ছে। বিশ্বব্যাপী করোনা সংক্রমণ প্রতিরোধে এবং মৃত্যু হ্রাসে এ ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী।ইউরোপ, ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের নিরাপত্তা বিষয়ে পাওয়া তথ্য কমিটি গুরুত্বসহকারে পর্যালোচনা করে।‘প্রাপ্ত তথ্যের বৈজ্ঞানিক পর্যালোচনার’ ভিত্তিতে কমিটি জানিয়েছে, উপাত্ত অনুযায়ী এ টিকার ব্যবহারে সার্বিকভাবে রক্তচাপ বৃদ্ধির কোন প্রমাণ পাওয়া যায়নি।কমিটি বিশ্বের সকল দেশকে কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর…
Read Moreমাদক বিরোধী অভিযানে ৫১ জন গ্রেফতার
২০ মার্চ ২০২১(বিবিনিউজ): রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৬হাজার ৪৩১ পিস ইয়াবা, ২২০ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬৭৫ গ্রাম গাঁজা, ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়,ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট…
Read Moreঢাকা-কলম্বো ৬টি সমঝোতা চুক্তি সই হয়েছে
২০ মার্চ ২০২১(বিবিনিউজ): দুই দেশের বিভিন্ন খাতে সহযোগিতার সম্পর্ক জোরদারে ঢাকা ও কলম্বোর মধ্যে আজ ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।সমঝোতা স্মারকগুলো হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যুব উন্নয়ন জোরদারে সহযোগিতা, বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ (বিএআরসি) এবং শ্রীলঙ্কার কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ পলিসি (এসএলসিএআরপি) এর মধ্যে সমঝোতা স্মারক, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং শ্রীলঙ্কার টার্সিয়ারি এন্ড ভোকেশনাল এডুকেশন কমিশন (টিভিইসি) এর মধ্যে কারিগরি দক্ষতা বিনিময়ে সমঝোতা স্মারক ।অন্যান্য সমঝোতা স্মারক হচ্ছে, শ্রীলঙ্কায় বাংলাদেশের নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে সহায়তা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ এবং লক্ষণ কাদিরগামার ইনস্টিটিউট অব…
Read More