১৩ মার্চ, ২০২১ (বিবিনিউজ) : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের কৃষিখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।তিনি বলেন, করোনাভাইরাসের মহামারি পরিস্থিতিতে খাদ্যসংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী প্রতি ইঞ্চি জমিকে চাষের আওতায় আনতে সম্প্রতি ৪৩৮ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে।মন্ত্রী আরো বলেন, এই প্রকল্পের মাধ্যমে বাড়ির আঙিনায় ও অনাবাদি জমিতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন করা হবে। এতে খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি হবে। নতুন জাতের ফসলের বীজের উৎপাদন ও বিতরণে আরও শক্তিশালী ভূমিকা রাখতে বিএডিসির কর্মকর্তাদের আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী আরো বলেন, দেশে বীজ, সার, সেচসহ কৃষি…
Read MoreDay: March 13, 2021
বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠান
১৩ মার্চ ২০২১ (বিবিনিউজ): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হচ্ছে।বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজিত এসব অনুষ্ঠানে দেশি-বিদেশী অতিথিরা অংশগ্রহণ করবেন। ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, ‘২০২১ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।তিনি জানান, অনুষ্ঠানমালায় প্রতিদিন পৃথক থিমভিত্তিক আলোচনা…
Read Moreওয়ার্ড কাউন্সিলরদের দায়িত্বে অবহেলায় মশা বেড়েছে : আতিক
১৩ মার্চ ২০২১ (বিবিনিউজ):ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ মশক নিধন অভিযানে ৬ হাজার ২২৩টি সড়ক, নর্দমা, জলাশয়, স্থাপনা ইত্যাদি পরিদর্শন করা হয়। এর মধ্যে ১৬টিতে মশার লার্ভা পাওয়া যায় এবং ৪ হাজার ৩১৬টিতে মশার প্রজননস্থল ধ্বংস করে কীটনাশক প্রয়োগ করা হয়েছে। উত্তরা, মিরপুর-২, মহাখালী, মিরপুর-১০, কারওয়ান বাজার, হরিরামপুর, দক্ষিণ খান, উত্তর খান, ভাটারা, সাতারকুল অঞ্চলে অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু তারপরও মশার প্রকোপ কমছে না। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম মনে করেন, এভাবে মশা বৃদ্ধির পেছনে ওয়ার্ড কাউন্সিলরদের দায়িত্বে অবহেলা রয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে ডিএনসিসির চলতি মাসের মশক…
Read More