সাধারণ ছুটির খবর মিথ্যা: স্বাস্থ্য মন্ত্রণালয়

২১ মার্চ ২০২১(বিবিনিউজ ):বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য সচিবের বরাত দিয়ে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটির যে খবর প্রচার করা হচ্ছে, সেটি মিথ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, লক্ষ করা যাচ্ছে যে কিছু কিছু টেলিভিশন চ্যানেলের স্ক্রলে সাত দিনের ছুটিসংক্রান্ত বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নানের একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্য মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন। বার্তায় স্ক্রলটি অবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়।

Read More

ভিটামিন ডির জন্য সৈকত খোলা রাখতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

২১ মার্চ ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের সংক্রমণ রোধে রিও ডি জেনিরোতে স্থানীয় সময় গতকাল শনিবার সমুদ্রসৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার মেয়র ইকুয়ার্দো পায়েসের এ সিদ্ধান্তে নাখোশ হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। লকডাউনবিরোধী এই প্রেসিডেন্ট বলেছেন, এতে মানুষ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে। তাদের শরীরে ভিটামিন ডির অভাব দেখা দিতে পারে। খবর এএফপির। রিও ডি জেনিরোর মেয়র ইকুয়ার্দো পায়েস বলেছেন, সাগরসৈকতে ভিড় থাকায় শহরের পরিস্থিতি সংকটজনক হয়ে পড়েছিল। করোনাভাইরাসের সংক্রমণ রোধে তিনি এলাকাবাসীকে ঘরে থাকতে আহ্বান জানিয়েছেন। ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। দেশটিতে করোনাভাইরাসের নতুন ধরন ‘পি-ওয়ান’ শনাক্ত হয়েছে। সেখানে ২৭টি রাজ্যের মধ্যে…

Read More

স্বাস্থ্যবিধি না মানায় ভ্রমণকারীরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

২১ মার্চ ২০২১(বিবিনিউজ ):যারা বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে স্বাস্থ্যবিধি মানেননি তারাই এখন করোনায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (২১ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিভিন্ন হাসপাতালে খোঁজখবর নিয়ে আমরা দেখেছি বেশিরভাগই সংক্রমণ হয়েছে যারা বাইরে গিয়েছে কক্সবাজারের বিচে গিয়ে স্বাস্থ্যবিধি মানেনি। কেউ মাস্ক পরেনি, স্বাস্থ্যবিধি মানেনি, তারা বাসেও স্বাস্থ্যবিধি মানেনি তারাই বেশি আক্রান্ত হয়েছেন। পুরো দেশের জেলা-উপজেলায় বিয়ে সাদি হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে ও পিকনিক হচ্ছে সেখানেও কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

Read More

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২১৭২

২১ মার্চ ২০২১(বিবিনিউজ ):গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত) নতুন করে ২ হাজার ১৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ২২ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮। মারা গেছেন ৮ হাজার ৬৯০ জন। সর্বশেষ গত ১৮ মার্চ এক দিনে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায়।গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট…

Read More

বিসিবিকে কী লিখেছিলেন সাকিব

২১ মার্চ ২০২১(বিবিনিউজ ): শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের টেস্ট সিরিজের সময় সাকিব আল হাসান আইপিএল খেলতে চেয়ে ছুটি নিয়েছেন ক্রিকেট বোর্ড থেকে। বিসিবি ছুটি মঞ্জুরও করেছে। ছুটি দিয়ে আবার সাকিবের সমালোচনাও করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। প্রশ্ন তুলেছেন সাকিবের টেস্ট খেলার ইচ্ছে নিয়ে। খুব স্বাভাবিকভাবেই যা নিয়ে আলোচনার ঝড় বয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। তবে এ নিয়ে এতদিন সাকিব ছিলেন মুখে কুলুপ এঁটে। নিজের অবস্থান পরিস্কার করতে সাকিবকে কিছুই বলতে শোনা যায়নি। অবশেষে আজ একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক লাইভ অনুষ্ঠানে এসে সাকিব খোলাসা করলেন তাঁর অবস্থান। সাকিবকে শ্রীলঙ্কা সিরিজ ও আইপিএল প্রসঙ্গে…

Read More

মাস্ক না পরায় পথচারী ও পর্যটকদের জরিমানা

২১ মার্চ ২০২১(বিবিনিউজ ): কক্সবাজারের টেকনাফে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অভিযান শুরু করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে আজ রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বেশ কয়েকজন পর্যটক ও পথচারীকে ৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করে প্রশাসন। উপজেলার পুরোনো বাসস্ট্যান্ড ও হ্নীলার দমদমিয়া পর্যটকবাহী জাহাজঘাটে (টেকনাফ-সেন্টমার্টিন জাহাজঘাটে) ওই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর সোহরাব হোসেন ও টেকনাফ থানার পুলিশের একটি…

Read More

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই : ওবায়দুল কাদের

২১ মার্চ ২০২১(বিবিনিউজ ): বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, আজও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে সভাপতিত্ব করেন।সকলকে ঐক্যবব্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ষড়যন্ত্র…

Read More

বঙ্গবন্ধুর প্রদর্শিত পথেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

২১ মার্চ ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি এখন প্রমাণিত হয়েছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত উন্নয়নের পথেই দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা মাত্র সাড়ে ৩ বছর সময় পেলেও তিনি এই সময়ের মধ্যে যে কাজগুলো করে গেছেন শুধু সেগুলোকে অনুসরণ করলেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।’তিনি বলেন, আজকে তা প্রমাণিত সত্য, কারণ, আমরা যা-ই করছি, যে পথ জাতির পিতা দেখিয়ে গেছেন, সেই পথ ধরেই আমরা এগোচ্ছি। তিনি যা যা করতে চেয়েছিলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি সেই কাজগুলোকেই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। আর তার সুফল…

Read More