২১ মার্চ ২০২১(বিবিনিউজ ):বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য সচিবের বরাত দিয়ে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটির যে খবর প্রচার করা হচ্ছে, সেটি মিথ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, লক্ষ করা যাচ্ছে যে কিছু কিছু টেলিভিশন চ্যানেলের স্ক্রলে সাত দিনের ছুটিসংক্রান্ত বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নানের একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্য মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন। বার্তায় স্ক্রলটি অবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়।
