২২ মার্চ ২০২১(বিবিনিউজ ):প্রথমবার করোনা ভাইরাসের টিকা নেওয়ার পরেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা ১৯ আসনের সাভারের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তারএনামুর রহমান। তিনি অসুস্থ্যতা থাকায় রবিবার বিকেলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষা করালে তার পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে তিনি সাভারের তালবাগ এলাকায় নিজ বাড়িতে হোম কোয়ারেন্টামে বা বিশ্রামে রয়েছেন। সাভারসহ দেশবাসীর কাছে তিনি দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন ।
করোনায় আক্রান্ত ত্রাণ প্রতিমন্ত্রী
