সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমানউল্লাহ’র মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার ,১২ মার্চ ২০২০(বিবিনিউজ):ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা.এম আমানউল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।আজ এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘অধ্যাপক ডা. এম আমানউল্লাহ স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি তার নির্বাচনী এলাকাসহ দেশবাসীর নিকট অতি প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তার এই অকাল প্রয়ানে জাতির অনেক বড় ক্ষতি হয়েছে।’

Read More

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন নরেন্দ্র মোদি

স্টাফ রিপোর্টার ,১২ মার্চ ২০২০(বিবিনিউজ):আগামী ২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।বৃহস্পতিবার দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধের ধোওয়া মোছা ও রংতুলির কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এসময় আরও বলেন,এছাড়া আগামী ১৭ মার্চ মালদ্বীপের রাষ্ট্রপতি,নেপালের রাষ্ট্রপতি ২২ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসবেন। এছাড়াও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এ মাসের যেকোন দিন স্মৃতিসৌধে আসবেন। প্রতিমন্ত্রী এসময় আরও বলেন,চারটি দেশের রাষ্ট্র প্রধানরা বাংলাদেশে আসায় ঢাকা,সাভারসহ দেশে ব্যাপক…

Read More

সাভারে অনুষ্ঠিত হলো মুজিব বর্ষ ওয়ালটন স্বাধীনতা কাপ গলফ টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার ,১২ মার্চ ২০২০(বিবিনিউজ):সাভার সেনানিবাসের গলফ ক্লাবে অনুষ্ঠিত হলো তিন দিন ব্যাপী মুজিব বর্ষ ওয়ালটন স্বাধীনতা কাপ গলফ টুর্নামেন্ট।শুক্রবার সকালে গলফ ক্লাব মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার সেনাবাহিনীর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান নুরুল আলম রেজভী,ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডনসহ আরো অনেকে। তিন দিন ব্যাপী এ টুর্নামেন্টে দেশী বিদেশীসহ তিন শতাধিক গলফার অংশ গ্রহণ করেন। সন্ধ্যায় গলফ খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণীর মাধ্যমে এ খেলার সমাপ্তী ঘোষনা করা হবে। গলফ খেলার মিডিয়া পাটনার ছিলো…

Read More

সাভারের আশুলিয়ায় কর্মকর্তা মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ ,গাড়ি ভাঙচুর করেছে শ্রমিকরা

স্টাফ রিপোর্টার ,১২ মার্চ ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা ছুটি শেষে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং তিনটি যাত্রীবাহি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়।রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।প্রাথমিকভাবে নিহত ওই কর্মকর্তার নাম সামসুল আলম এবং তিনি শারমিন গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা ছুটি শেষে রাস্তা পার হওয়ার সময় সিকিউরিটি গার্ড সড়কে গাড়িগুলোকে থামানোর চেষ্টা করে। কিন্তু আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি বাস তাদের ওপর…

Read More