সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমানউল্লাহ’র মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক প্রকাশ


স্টাফ রিপোর্টার ,১২ মার্চ ২০২০(বিবিনিউজ):ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা.এম আমানউল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘অধ্যাপক ডা. এম আমানউল্লাহ স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি তার নির্বাচনী এলাকাসহ দেশবাসীর নিকট অতি প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তার এই অকাল প্রয়ানে জাতির অনেক বড় ক্ষতি হয়েছে।’

Related posts

Leave a Comment