২৬ মার্চ, ২০২১ (বিবিনিউজ) :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী এবার বাংলাদেশ সফরে এলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করছেন। ঢাকায় রওনার আগে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে করা টুইটে লেখা হয়, নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে বিস্তারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন, যার লক্ষ্য ভারতের বন্ধুপ্রতিম প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও এগিয়ে নেওয়া।বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। দেওয়া হয় গার্ড অব অনার। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন মোদি। সেখানে তিনি একাত্তরের…
Read MoreDay: March 26, 2021
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন স্পিকার
২৬ মার্চ, ২০২১ (বিবিনিউজ) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।আজ শুক্রবার ভোরে স্মৃতিসৌধে প্রবেশ করে বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান স্পিকার।পুষ্পস্তবক অর্পণ শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
Read Moreআজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
২৬ মার্চ, ২০২১ (বিবিনিউজ) : আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখন্ড, যার নাম বাংলাদেশ। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের এ দেশটির স্বাধীনতার ৫০তম বার্ষিকী আজ।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এদিনটি বাংলাদেশের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরও। এবার তাই উদযাপনেও যোগ হয়েছে ভিন্ন মাত্রা। এর সাথে আর একটি নতুন পালক যোগ হয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ।মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা যোগ্যতা নির্ধারণের তিনটি সূচকের ২০১৮ ও ২০২১ সালের…
Read Moreজাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সাভার, ২৬ মার্চ, ২০২১ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫১ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রথমে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহদিদের প্রতি শ্রদ্ধা জানান।পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে এবং বিউগলে করুন সুর বেজে উঠে…
Read More