বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি শুরু ২৮ মার্চ

২২ মার্চ ২০২১(বিবিনিউজ ):স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আগামী ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঢাকায় হবে এই প্রতিযোগিতা।স্বাগতিক বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, পোল্যান্ড, নেপাল ও কেনিয়া এতে অংশ নিচ্ছে। বঙ্গবন্ধু কাপ কাবাডিতে বাংলাদেশের লক্ষ্য শিরোপা জেতা।বঙ্গবন্ধু কাপ কাবাডিতে ৫ দলে একে অন্যের বিপক্ষে লীগ পদ্ধতিতে লড়াই করবে। এরপর শীর্ষ দুটি দলের মধ্যে হবে ফাইনাল। জায়গা বড় বিধায় খেলা হবে ভলিবল স্টেডিয়ামের মাঠে। প্রতিযোগিতাকে সামনে রেখে আজ সোমবার কাবাডি ফেডারেশন লোগো উন্মোচনসহ সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছে।ফেডারেশনের…

Read More

দৈনিক জনকন্ঠ সম্পাদকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২২ মার্চ ২০২১(বিবিনিউজ ): দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাজানান।

Read More

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নেপালের প্রেসিডেন্ট

২২ মার্চ ২০২১(বিবিনিউজ ):সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি।সোমবার বেলা ১১টা ১০মিনিটে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভারের জাতীয় সৃতিসৌধে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, নবম পদাতিক ডিভিশনের জিওসি, জেলা পুলিশ সুপারসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের মূল বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুন সুর বেজে উঠে। পরে নেপালের প্রেসিডেন্ট স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পদ্ম ফুলের…

Read More

সাভার উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

২২ মার্চ ২০২১(বিবিনিউজ ):সাভার উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে উপজেলা প্রশাসনের নির্দেশে সাভারে বিভিন্ন সবজি ও মাছ বাজারে অভিযানের পাশাপাশি করোনা ভাইরাসে মাস্ক না পরায় বিভিন্ন ব্যক্তিকে নগদ অর্থ জরিমানা করেছেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট…

Read More

করোনায় আক্রান্ত ত্রাণ প্রতিমন্ত্রী

২২ মার্চ ২০২১(বিবিনিউজ ):প্রথমবার করোনা ভাইরাসের টিকা নেওয়ার পরেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা ১৯ আসনের সাভারের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তারএনামুর রহমান। তিনি অসুস্থ্যতা থাকায় রবিবার বিকেলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষা করালে তার পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে তিনি সাভারের তালবাগ এলাকায় নিজ বাড়িতে হোম কোয়ারেন্টামে বা বিশ্রামে রয়েছেন। সাভারসহ দেশবাসীর কাছে তিনি দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন ।

Read More