সাভারে অনুষ্ঠিত হলো মুজিব বর্ষ ওয়ালটন স্বাধীনতা কাপ গলফ টুর্নামেন্ট


স্টাফ রিপোর্টার ,১২ মার্চ ২০২০(বিবিনিউজ):সাভার সেনানিবাসের গলফ ক্লাবে অনুষ্ঠিত হলো তিন দিন ব্যাপী মুজিব বর্ষ ওয়ালটন স্বাধীনতা কাপ গলফ টুর্নামেন্ট।
শুক্রবার সকালে গলফ ক্লাব মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার সেনাবাহিনীর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান নুরুল আলম রেজভী,ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডনসহ আরো অনেকে। তিন দিন ব্যাপী এ টুর্নামেন্টে দেশী বিদেশীসহ তিন শতাধিক গলফার অংশ গ্রহণ করেন। সন্ধ্যায় গলফ খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণীর মাধ্যমে এ খেলার সমাপ্তী ঘোষনা করা হবে। গলফ খেলার মিডিয়া পাটনার ছিলো দেশের জনপ্রিয় বেসরকারী টেলিভিশন এটিএন বাংলা।

Related posts

Leave a Comment