সাভারের আমিন বাজার গ্যাস লাইন লিকেজ ,রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

স্টাফ রিপোর্টার, ২৩ মার্চ২০২১ (বিবিনিউজ ) : ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর ব্রীজের নিচে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের লাইন দুর্ঘটনার কবলে পড়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিভিন্ন খাবারের হোটেলে খাবার কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।
এলাকাবাসী বলছে,গত কয়েকদিন ধরে সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। পরে সড়ক ও জনপথ বিভাগের নির্মাণ শ্রমিকরা গতকাল রাত নয়টার দিকে সেতুর পাইলিং করার সময় তিতাস গ্যাসের লাইন কেটে ফেলেন। পরে দুর্ঘটনা ঘটতে পারে এজন্য গতকাল রাত নয়টা থেকে ওই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। এঘটনায় আমিনবাজার,গাবতলী,মিরপুর,ধানমন্ডি,আদাবর শ্যামলীসহ নগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। নগরবাসী পড়েছে চরম দুর্ভোগে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন গ্যাসের লাইনটি দ্রুত মেরামত করার নির্দেশ দিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের পরিচালক (অপারেশন) শফিকুল হাসান খাঁন।

Related posts

Leave a Comment