সাভারে তীব্র যানজট ,ঘরমুখো মানুষে চরম দুর্ভোগ

ষ্টাফ রিপোর্টার,১৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) : সাভারে ঢাকা আরিচা মহাসড়ক,আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। তীব্র যানজটে বাসযাত্রী ও ঈদে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
বাসযাত্রীরা জানায়,ঈদুল আযাহাকে সামনে মহাসড়কে পশু বাহি ট্রাকের চাপ বেশী থাকায় সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া থেকে নবীনগর,নবীনগর চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। যানজটে চরম দুর্ভোগে পড়েছে বাসযাত্রীরা। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ।

Related posts

Leave a Comment