ষ্টাফ রিপোর্টার,১৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) :সাভারে সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারের এক কর্মচারী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাভারের সিএনবি আশুলিয়া সড়কের পোল্ট্রি উন্নয়ন গবেষণা কেন্দ্রের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে,সন্ধ্যায় কলমা থেকে মোটরসাইকেলে করে ডেইরি ফার্মে ফিরছিলেন কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারের কৃত্রিম প্রজনন শাখার কর্মচারী রাশেদুল ইসলাম (২৩)। এসময় তিনি পোল্ট্রি উন্নয়ন গবেষণা কেন্দ্রের সামনে পৌছলে সামনে থেকে আসা দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
অপরদিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় ট্রাক চাপায় এক অটোরিকসার যাত্রী নিহত হয়েছে। এছাড়া আশুলিয়ার বেরণ এলাকা থেকে সাগর নামের এক মুদি দোকানীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পৃথক ঘটনায় সাভারে ৩ জনের লাশ উদ্ধার
