ঢাকা জেলা পরিষদের উদ্যোগেদোহারে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার১৬ জুলাই,২০২১(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারী থেকে সুরক্ষার জন্য জনসাধারণের মাঝে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার সাবান ও হান্ডওয়াশসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ১ হাজার পরিবারের মাঝে এ স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

এসময় ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, কোভিড-১৯ মোকাবিলায় সম্মুম সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলস ভাবে কাজ যাচ্ছি। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ মোকাবিলায় ঢাকা জেলা পরিষদের উদ্যোগে সিটি কর্পোরেশনসহ ঢাকা জেলায় ৪৪ লাখ টাকার মাস্ক বিতরণ হবে। এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

Related posts

Leave a Comment