১৬ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রকার ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, মানুষের জীবন-মান উন্নত হলে, তারা ভালো থাকলেই একটা আঘাত আসার আশংকা সৃষ্টি হয়।প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা লক্ষ্য করবেন, বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে, মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, জীবন-মান একটু উন্নত হয় তখনই কিন্তু একটা আঘাত আসার আশংকা থাকে। সেই কারণেই সকলকে একটু সতর্ক থাকা দরকার।’প্রধানমন্ত্রী আজ সকালে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (জুলাই, ২০২০-জুন, ২০২৫) দলিলের মোড়ক উন্মোচন উপলক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিট (একনেক)-এর সভার প্রারম্ভিক ভাষণে একথা বলেন।তিনি গণভবন…
Read MoreDay: February 16, 2021
ঢাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে
১৬ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): ঢাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত আবার বেড়েছে। পুলিশের তৎপরতার মধ্যেই কিশোর গ্যাংয়ের সদস্যরা বেশ কিছু অপরাধ কর্মকাণ্ড ঘটিয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এ কথা জানিয়েছে। ডিবি জানিয়েছে, ঢাকায় প্রতি মাসে ১৫-২০টি খুন হয়। সম্প্রতি কদমতলী ও মুগদায় কিশোর গ্যাংয়ের হাতে এমন দুটি খুনের ঘটনায় পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। মুগদার মান্ডায় হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছে, তারা কিশোর। ‘সালাম’ না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ দ্বন্দ্বে জড়ায় এবং হাসান নামের একজন খুন হয়। সাতজনকে আসামি করে মামলা হয়েছিল।…
Read Moreঢাকা শহরের সকল দখলকৃত খাল উদ্ধার করা হয়েছে:তাজুল ইসলাম
স্টাফ রিপোর্টার, ১৬ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): সারা পৃথিবীতে নির্বাচন উপলক্ষে উত্তেজনা সৃষ্টি হয় কখনও কখনও সংঘর্ষের মত ঘটনা ঘটে । কিন্তু বাংলাদেশের যেকোন নির্বাচনে সর্বদা সরকারের নজরদারী রয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মাধ্যমে তাই নির্বাচনে সহিংসতা রুখতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।সোমবার সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়িত ওয়েলফিন্ড নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এসময়…
Read More২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার ২.৬৮%
১৬ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার পর্যন্ত) আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৯৬ জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪১ হাজার ৪৩৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ২৯৮ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬২১ জন।বিজ্ঞাপন গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৬৮ শতাংশ। গতকাল…
Read Moreনকল টিকা বানানোর হোতা কং গ্রেপ্তার
১৬ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):স্যালাইন ও পানি দিয়ে বানানো নকল টিকা লাখ লাখ ডলারে বিক্রির ঘটনার হোতাকে চীনে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম কং। বিবিসির আজ মঙ্গলবারের খবরে জানা যায়, কং স্যালাইন ও মিনারেল ওয়াটার দিয়ে ৫৮ হাজার ডোজ নকল টিকা বানান। এর আগে তিনি আসল টিকার মোড়কের নকশা নিয়ে গবেষণা করেন। এরপর সেই আদলে নকল টিকা বানান। এই নকল টিকাগুলো বিদেশেও পাচার করা হয়। তবে কোথায় সেগুলো পাঠানো হয়েছে, তা জানা যায়নি। করোনার টিকাসংক্রান্ত জালিয়াতি নিয়ে দেশটিতে ৭০ জনকে আটক করা হলো। ২০টির বেশি জালিয়াতির মামলায় তাঁদের আটক করা হয়। বেইজিং…
Read Moreমাদক ব্যবসায়ীদের সরকার কঠোর হাতে দমন করছে: ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার, ১৬ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): সারা দেশে মাদক ব্যবসায়ীদের সরকার কঠোর হাতে দমন করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভার উপজেলা পরিষদে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,দেশে সন্ত্রাসী চাঁদা বাজের জায়গা নেই । তিনি আরও বলেন,বর্তমান সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছে ।সাধারণ সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আর নীপাসহ আরো অনেকে।
Read Moreসাভারে ওয়াসিল উদ্দিন স্মৃতি গোল্ডকাপ মিনি নাইট ক্রীকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, ১৬ ফেব্রুয়ারি ২০২১ (বিবিনিউজ):জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো সাভারে ওয়াসিল উদ্দিন স্মৃতি গোল্ডকাপ মিনি নাইট ক্রীকেট টুর্নামেন্ট।সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় এ ক্রীকেট মিনি নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ম্যাসব্যাপী এ খেলায় ৪০ টি দল অংশ গ্রহণ করেন। ফাইনাল খেলায় হেমায়েতপুর কিংস দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মাদ্রসা কিংস। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এদিকে রাজধানীর নিজ বাসভবন থেকে সকল খেলোয়ারদের শুভেচ্ছা জানান সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম।পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় সাভার…
Read More