স্টাফ রিপোর্টার, ১৬ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): সারা পৃথিবীতে নির্বাচন উপলক্ষে উত্তেজনা সৃষ্টি হয় কখনও কখনও সংঘর্ষের মত ঘটনা ঘটে । কিন্তু বাংলাদেশের যেকোন নির্বাচনে সর্বদা সরকারের নজরদারী রয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মাধ্যমে তাই নির্বাচনে সহিংসতা রুখতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
সোমবার সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়িত ওয়েলফিন্ড নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এসময় আরও বলেন,বিএনপি সবসময় নেতিবাচক কোন রকম যদি মন্তব্য করতে না পারে তাহলে মনে হয় তাদের আর রাজনীতি করার সুযোগ নেই। তাদের কাজই হচ্ছে যেখানে উন্নয়ন সেখানেই বাধাগ্রস্ত করা বিএনপি এদেশে একটি অকল্যাণ দল বলেন তিনি। সরকার দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন এনে মানুষের কাছে পৌছে দিয়ে অন্যন্য উদাহারণ সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি আরও বলেন ঢাকা শহরের সকল দখলকৃত খাল উদ্ধার করা হয়েছে ।
মন্ত্রীর সাথে এসময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন,ওয়াসার এমডি তাসকিন আহমেদসহ প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা শহরের সকল দখলকৃত খাল উদ্ধার করা হয়েছে:তাজুল ইসলাম
