২০ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ ডেস্ক) :করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় পাকিস্তানের ইসলামাবাদে আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য অফিস। এ নিয়ে করোনার কারণে ইসলামাবাদে পাঁচ দিনের মধ্যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো। খবর ডনের। ইসলামাবাদ মডেল কলেজ ফর গার্লস স্থানীয় সময় গত বুধবার বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত শনিবার বন্ধ করে দেওয়া হয় ইসলামাবাদ মডেল স্কুল ফর গার্লস।বিজ্ঞাপন জেলা স্বাস্থ্য কর্মকর্তা জায়েম জিয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করার নির্দেশ দেন।জেলা স্বাস্থ্য অফিসের নির্দেশনায় বলা হয়, ইসলামাবাদ মডেল কলেজ ফর গার্লসে তিন শিক্ষার্থী করোনাভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত হন। এরপরই ক্যাম্পাস…
Read MoreDay: February 20, 2021
আইপিএলে কোটিপতি হলেন যাঁরা
আইপিএল নিলাম শুরু হওয়ার আগেই কিউই পেসার কাইল জেমিসন জানিয়ে দিয়েছিলেন, রাত জেগে নিলাম অনুষ্ঠান দেখার ইচ্ছা নেই তাঁর।সে হিসেবে এই পেসার যখন সকালে ঘুম থেকে উঠেছেন, নিজেকে আবিষ্কার করেছেন কোটিপতি হিসেবে। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে কিনেছে ১৫ কোটি রুপি দিয়ে। জেমিসনের মতো একাধিক ক্রিকেটারের ভাগ্যের পরিবর্তন ঘটেছে গতকাল। একদম রাতারাতিই বলা চলে। অবশ্য যেদিন আইপিএলের নিলাম হয়, সেদিন এমনটা হওয়াই স্বাভাবিক! কেউ হয়ে যান কোটিপতি, কারও কপালে জোটে না ফুটো পয়সাও। এমন কে কে আছেন, যাঁরা এক দিনেই এভাবে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন? আসুন, দেখে নেওয়া…
Read Moreবরণ্যে অভিনেতা এটিএম শামছুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
২০ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) :প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদক প্রাপ্ত বরণ্যে অভিনেতা এ টি এম শামছুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, চলচ্চিত্র শিল্পে অসাধারণ নৈপূণ্য প্রদর্শনের জন্য মরহুম শামছ্জ্জুামান দেশের জনগণের অন্তরে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Read Moreআগামীকাল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২০ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ আগামীকাল। মাতৃভাষা আন্দোলনের ৬৯ বছরও পূর্ণ হবে এদিন।রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি এদিন শ্রদ্ধা জানাবে।এদিন রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হবে। এছাড়াও কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হবে।শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক…
Read Moreবহুমূল্যেই বাঙালির প্রতিটি অর্জন : প্রধানমন্ত্রী
২০ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষার পথ ধরেই আমাদের স্বাধীনতা কথাটি পুনরায় সকলকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, সবকিছু বহুমূল্যেই বাঙালিকে অর্জন করতে হয়েছে। সেধে কেউ কিছুই দেয়নি।তিনি বলেন, ‘বাঙালির মুক্তিসংগ্রাসের ইতিহাসে ভাষা আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানীরা আমাদের ওপর একটি বিজাতীয় ভাষা চাপিয়ে দেয়ার চেষ্টা করেছিল। আন্দোলন সংগ্রামের মধ্যদিয়েই ভাষার অধিকার এবং স্বাধীনতাসহ সবকিছু অর্জন করতে হয়েছে আমাদের। কেউ সেধে কিছু দেয়নি।’শেখ হাসিনা আজ সকালে একুশে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৫২ সালের আন্দোলন কেবলমাত্র ভাষাভিত্তিক আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এ আন্দোলন…
Read Moreতিন দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের অবস্থান, সংঘর্ষে আহত ৩৫
২০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন গেরুয়া এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকালে আবাসিক হল খোলাসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। পরে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। দু শিক্ষার্থীদের অপর দুই দাবি হলো, আহত…
Read More