সাভারে ওয়াসিল উদ্দিন স্মৃতি গোল্ডকাপ মিনি নাইট ক্রীকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার, ১৬ ফেব্রুয়ারি ২০২১ (বিবিনিউজ):জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো সাভারে ওয়াসিল উদ্দিন স্মৃতি গোল্ডকাপ মিনি নাইট ক্রীকেট টুর্নামেন্ট।
সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় এ ক্রীকেট মিনি নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ম্যাসব্যাপী এ খেলায় ৪০ টি দল অংশ গ্রহণ করেন। ফাইনাল খেলায় হেমায়েতপুর কিংস দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মাদ্রসা কিংস। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এদিকে রাজধানীর নিজ বাসভবন থেকে সকল খেলোয়ারদের শুভেচ্ছা জানান সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর,সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment