
সাভার,২৮জুলাই,২০১৯(বিবিনিউজ):সাভারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে ছেলেদের খেলায় গাজীচট উচ্চ বিদ্যালয়কে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন আশুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় । এছাড়া মেয়েদের খেলায় চাঁওগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন গণবিদ্যাপিট স্কুল।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
খেলাটি দেখার জন্য কয়েক হাজার দশনার্থী উপস্থিত হন।
এসময় খেলায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজুর রহমানসহ আরো অনেকে।
