সাভারের ধলেশ্বরী নদীতে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শেখ এ কে আজাদ,সাভার,২৮জুলাই,২০১৯(বিবিনিউজ):সাভারের ধলেশ্বরী নদীতে নিখোঁজ হওয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষার্থীর মধ্যে আকাশ (১৮) ও মেহেদী(১৭)নামে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৮ জুলাই) বেলা ১১টায় সাভার ব্যাংকটাউন এলাকার পাগলার মোড় আকাশ নামেরে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে দুপুর ১ টার সময় মেহেদী নামে আরেক ছাত্রের মৃত্যুদেহ উদ্ধার করে। গত ২৬ ঘন্টায় দুই ছাত্রের মৃত্যু দেহ উদ্ধরি হলো। সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়। নিখোঁজ আরও এক শিক্ষার্থী হলো- রাজন (১৭)।

শনিবার সাভারের ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী।

ফায়ার সার্ভিসের সাভার শাখার সিনিয়র স্টেশন মাস্টার লিটন আহমেদ জানান, রবিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের তিনজন ডুবুরি এবং ১০ জন সদস্য এ অভিযানে কাজ করছে। বলেন্টিয়ার ফোর্সসহ ৪০জন উদধার কাজে নিয়োজিত রয়েছে। এর আগে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। এরপর নদীর স্রোত বেড়ে যাওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, নিখোঁজ দুজন শিক্ষার্থীর সন্ধান পেলেও আর একজন শিক্ষার্থী এখনো নিখোজ রয়েছে তার সন্ধান না পাওয়া পযন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। রবিবার আমরা উজান থেকে ভাটিতে সন্ধান চালিয়ে যাচ্ছি। আশা করি খুব শিগগিরই আমরা এর ফলাফল পাবে বলে জানান তিনি।

এদিকে আইডিয়াল কলেজে শিক্ষার্থী আকাশের পরিবার জানান,সকালে ১০ মিনিট দেরি করে যাওয়ায় কলেজে ঢুকতে দেওয়া হয়নি ঢাকার ধানমন্ডির আইডিয়াল কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া ১২ জন শিক্ষার্থীকে। শনিবার প্রবেশ দ্বার থেকেই ফেরত পাঠানো হয় তাদেরকে। হঠাৎ করে একজন বলে ওঠে, কলেজের এই সময়টা বেড়াতে গেলে কেমন হয়! সবাই রাজি। ছুটল সাভারের বন্ধু আকাশের সঙ্গে তার বাড়ির উদ্দেশে। সাভার নদীতে নেমে গোসলে মেতে উঠলো তারা। আর তখনই স্রোতের টানে ভেসে গেল তিনজন। এখনো নিখোঁজ রয়েছে একজন।

ধলেশ্বরী নদে ২৭ জুলাই শনিবার বেলা ১১ টায় তিন ছাত্র গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ঘটনায় ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা:এনামুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে নির্দেশ প্রদান করেন।

Related posts

Leave a Comment