সাভারে তৃতীয় দিনেও ৩টি ম্যাচে অনুষ্ঠিত হলো ঢাকা জেলার ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট


স্টাফ রিপোর্টার, ২৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ):ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে ঢাকার সাভারে তৃতীয় দিনেও ৩টি ম্যাচে অনুষ্ঠিত হলো ঢাকা জেলার ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট । সকালে ঢাকার সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় বেসরকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে এ ফুটবল টুর্নামেন্ট হয়। আজকের খেলায় প্রথম রাউন্ডে অংশ গ্রহণ করেন,সাউথইষ্ট ইউনিভার্সিটি বনাম ইন্টারন্যাশনালইউনির্ভাসিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজি । ০-২গোলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজয়ী হয় । দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশ গ্রহণ করেন, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বনাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি । ২- ৫-গোলে ড্যাফোডিল বিজয়ী হয় । বিকালে তৃতীয় রাউন্ডের খেলায় অংশ গ্রহণ করছেন, ষ্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বনাম ফারইষ্ট ইউনিভার্সিটি বিজয়ী হয় ৬-০ গোলে বিজয়ী হয় ফারইষ্ট ইউনিভার্সিটি। প্রথম রাউন্ডের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের আবদুস সাকু আহমেদ সোহদ-এবং দ্বিতীয় রাউন্ডের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন ড্যাফোডিলের মাহবুবুর রহমান জুয়েল।
এ প্রতিযোগীতায় ম্যান অব দ্যা ম্যাচদের মাঝে পুরস্কার তুলে দেন, ইস্পাহানি টি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক (বিপণন) আব্দুস সাত্তার,সাবেক ফুটবল দলের অধিনায়ক এবং টুর্নামেন্ট কমিটির প্রধান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু,প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম। গত বুধবার অতিথিদের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।
খেলা গুলো দেখার জন্য মাঠে বিপুল দর্শক উপস্থিত ছিলো। খেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

Related posts

Leave a Comment