স্টাফ রিপোর্টার, ৩০ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে ঢাকার সাভারে ৪র্থ দিনেও ৩টি ম্যাচে অনুষ্ঠিত হলো ঢাকা জেলার ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট । সকালে ঢাকার সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় বেসরকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে এ ফুটবল টুর্নামেন্ট হয়। আজকের খেলায় প্রথম রাউন্ডে অংশ গ্রহণ করেন,ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ৩-০ গোলে বিজয় ছিনিয়ে নেয় জাহাঙ্গীরনগর আন্তবিশ্ববিদ্যালয়।

দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশ গ্রহণ করেন, ইষ্টান ইউনিভার্সিটি বনাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । এক এক গোলে ড্র এতে ৪-৩ গোলে বিজয়ী হয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি আন্তবিশ্ববিদ্যালয় । তৃতীয় রাউন্ডের খেলায় অংশ গ্রহণ করছেন, গণবিশ্ববিদ্যালয় বনাম বিজিএমইএ ইউনির্ভাসিটি এন্ড ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।এতে ০-৫ গোলে বিজয়ী হয় গণবিশ্ববিদ্যালয়।

প্রথম রাউন্ডের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের রাকিবুল হক -এবং দ্বিতীয় রাউন্ডের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন শিমুল মিলন মুনমুন। এবং তৃতীয় রাউন্ডের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন-ফয়সাল আহমেদ শীতল ।
এ প্রতিযোগীতায় ম্যান অব দ্যা ম্যাচদের মাঝে পুরস্কার তুলে দেন, সাবেক জাতীয় তারকা খেলোয়ার ইমতিয়াজ সুলতান জনি. ইস্পাহানি টি লিমিটেডের ব্যবস্থাপক (বিপণন) সুভরত দে, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম ও বাফুকের হেড অফ রেফারী আজাদ রহমান । গতবুধবার অতিথিদের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।
খেলা গুলো দেখার জন্য মাঠে বিপুল দর্শর্ক উপস্থিত ছিলো। খেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। আগামীকালও অনুরুপ ভাবে অন্যান্য আন্তবিশ্ববিদ্যালয় টিমের সাথে ৩টি প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
