ঢাকার সাভারে প্রথমবারের মত সূর্যমুখী ফুলের চাষ শফিকুলের

স্টাফ রিপোর্টার, ১৯ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকার সাভারে প্রথমবারের মত সূর্যমুখীর চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন হতদরিদ্র কৃষক শফিকুল ইসলাম।উপজেলার ব্যাংক টাউন এলাকায় উপজেলা কৃষি অফিসের প্রণোদনায় বাণিজ্যিকভাবে কয়েক বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছেন শফিকুল ইসলাম। পরিত্যক্ত জমিতে তিনি এ সূর্যমুখীর আবাদ করেছেন। এখন জমির বিস্তীর্ণ এলাকা জুড়ে চারিদিকে শুধু সূর্যমুখী ফুলের মৌ মৌ গন্ধ। সূর্যমুখী ফুল থেকে মৌ মাছিরাও মধু সংগ্রহ করছেন।

তিনি জানালেন, বীজ রোপনের দুই মাসের মধ্যেই পুরো বাগানে ফুল ফুটতে শুরু করেছে। সূর্যমুখী চাষে এবার তিনি ব্যাপক লাভবান হবেন বলে আশা করছেন। সূর্যমুখীর বাগান ঘুরে দেখা যায়, এক একটি ফুল যেন হাসিমুখে সূর্যের আলো ছড়াচ্ছে; যতদূর চোখ যায় শুধু সূর্যমুখী। দেখে মনে হয় বিশাল আয়তনের হলুদ এক গালিচা। অনেক ফুলপ্রেমী মানুষ এ ফুলের সৌন্দর্য নিতে সেখানে ছুটে যাচ্ছেন প্রতিদিন। কম খরচে বেশি লাভের সুযোগ’ থাকায় ওই এলাকার আরও অনেকেই সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

সাভার উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ বলেছেন, সেখানে সূর্যমুখী চাষের ‘ব্যাপক সম্প্রসারণ’ সম্ভব। তিনি বলেন সূর্যমুখী থেকে আমরা তেল উৎপাদন করতে পারব খুব সহজেই।

এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন,সূর্যমুখী সাভার উপজেলার কৃষকদের জন্য সুখবর বয়ে আনতে যাচ্ছে। খুব অল্প টাকায় বেশি মুনাফা সম্ভব এই চাষে। তিনি আরও বলেন এই কৃষককে সরকারের পক্ষ থেকে সবধরণের সুযোগ সুবিধা দেওয়া হবে।

বিশেষজ্ঞরা বলছে,সূর্যমুখীর বীজ থেকে উৎপাদিত তেলে লিনোলিক এসিড থাকে যা হার্টের জন্য ভালো। সূর্যমুখী তেলের উৎপাদন বাড়লে মানুষ স্বাস্থ্যসম্মত তেল পাবে, চাষিরাও লাভবান হবেন।সূত্রঃ- সাভার প্রতিনিধি।

Related posts

Leave a Comment