ভূঞাপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত


জুলিয়া পারভেজ,১৩ জুলাই,২০২১(বিবিনিউজ ) : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) যুগান্তর প্রতিনিধির উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক আখতার হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সম্পাদক আব্দুর রাজ্জাক।স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল। স্বজনের সম্পাদক কামরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সাংবাদিক আতোয়ার রহমান,মুহাইমিনুল হৃদয়, কোরবান তালুকদার প্রমুখ।দোয়া পরিচালনা করেন ভূঞাপুর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলাম।

Related posts

Leave a Comment