আফ্রিকা থেকে ভূমধ্যসাগর থেকে পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টারত ৭৬৯ অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনের উপকূলরক্ষী উদ্ধারকারী দল। শনিবার বিভিন্ন জায়গা থেকে তাদের উদ্ধার করা হয়। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে বেশিরভাগকেই খুঁজে পাওয়া যায় স্পেনের উত্তর আফ্রিকান উপকূল ও ম্যাল্লোরকা দ্বীপের মধ্যবর্তী জায়গা এবং বাকিদের পাওয়া যায় আফ্রিকার পশ্চিমা অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) অনুসারে, গত কয়েক মাস ধরে ইউরোপে প্রবেশ করার জন্য শরণার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয় দেশ হয়ে ওঠেছে স্পেন।
সংস্থাটি আরো জানায়, কেবল ২০১৭ সালের প্রথম চার মাসেই দেশটিতে প্রবেশ করে ৩ হাজার ৩২৬ জন শরণার্থী। এই বছর এখন পর্যন্ত সে সংখ্যা দাঁড়িয়েছে, ৪ হাজার ৬২৭ জনে।
ইতালির নতুন পপুলিস্ট সরকার ক্ষমতায় আসার পর থেকেই সেদেশে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কট্টর অবস্থান নিয়েছে। তাদের এই অবস্থান অভিবাসীদের স্পেনের দিকে যেতে উৎসাহিত করছে।
