সাভারে বিভিন্ন হোটেল ও রেষ্টুরেন্টে নিবন্ধন ও লাইসেন্স না থাকায় জরিমানা

ষ্টাফ রিপোর্টার, ২৪ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):সাভার উপজেলার বিভিন্ন হোটেল ও রেষ্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন,সাভারের বিভিন্ন এলাকায় প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে এক শ্রেণীর প্রতারক সরকারী নিবন্ধন ও লাইসেন্স না নিয়ে হোটেল ব্যবসা করে আসছিলো।

পরে গোপন সংবাদের ভিতিত্বে সাভারের বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ওইসব বিভিন্ন হোটেলের মালিকদের নগদ দ্ইু লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ও সেই সাথে আগামী সাত দিনের মধ্যে এসব হোটেল ও রেষ্টুরেন্ট মালিকদের লাইনেন্স নবায়ণ করারও নির্দেশ দেন।

এলাকাবাসী বলছে ,সাভারের বিভিন্ন হোটেলের মালিকরা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মুখরোচক বিভিন্ন খাবার রান্না করে বিক্রি করে আসছিলো মানুষের মাঝে। অনেক সময় এসব খাবার খেয়ে মানুষজন নানা রোগে ভুগছিলেন।

এসব হোটেল ও রেষ্টুরেন্টে অভিযান পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

Related posts

Leave a Comment