ঢাকার ধামরাইয়ে নয় বছরের প্রতিবন্ধি শিশু ধর্ষণের শিকার

ষ্টাফ রিপোর্টার,২৪ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে নয় বছরের এক প্রতিবন্ধি শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ধর্ষণকারীকে আটক করতে পারেনি।

গেল ৮ সেপ্টেম্বর ধামরাইর গাঁওয়াইল এলাকায় নয় বছরের এক প্রতিবন্ধি শিশু রাস্তায় দাড়িয়ে ছিলেন। এসময় প্রতিবন্ধি শিশুটিকে চকলেট দেওয়ার প্রভোলন দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন ওই এলাকার আরশেদ আলী। পরে প্রতিবন্ধি শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি পালিয়ে যান ধর্ষণকারী ব্যক্তি। পরে প্রতিবন্ধি শিশুটি ধর্ষণকারীর ভয়ে ধর্ষণের বিয়টি কাউকে না জানালেও গতকাল রাতে তার বাবা মাকে ধর্ষণের বিষয়টি জানায়।

পরে গতকাল রাতে ধামরাই থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ধর্ষণকারী ব্যক্তিকে আটক করতে পারেনি। পরে আজ ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে পুলিশ।

এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্য ওসি দীপক চন্দ্র সাহা বলেন,প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারীকে আটক করতে তারা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

Related posts

Leave a Comment