ষ্টাফ রিপোর্টার, ২৪ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):চলতি বছর জানুয়ারী থেকে এ পর্যন্ত সাভার,আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন থানায় মাদক ব্যবসায়ী সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধীদের নামে চার’শ ২৮ টি মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় সাত’শ ৫৮ জন অপরাধীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব – ৪ এর অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।
বৃহস্পতিবার সকালে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশিচত করেছেন। র্যাব – ৪ এর অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এসময় আরও বলেন, রাজধানীর খুব কাছের জনবহুল এলাকা সাভার,আশুলিয়া ও ধামরাই এখানে গার্মেন্টস শ্রমিকসহ কয়েক লক্ষ মানুষের বসবাস তাই এসব এলাকায় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। এবছর এপর্যন্ত ২৬ জন জঙ্গি আটক করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের আটকের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে লক্ষাধীক ইয়াবা,দুই’শ কেজি গাঁজা,১৫ হাজার ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া এ পর্যন্ত ৭৫ জন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশের একটি বড় সমস্যা মাদক এই মাদক কারবারীদের বিরুদ্ধে র্যাব কঠোর ব্যবস্থা নেওয়া নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন,অপরাধীদের সব মামলা তদন্ত করতে পারে না র্যাব কিছু গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে র্যাব। অপরাধীরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়ার পরে কারাগার থেকে জামিনে এসে আবারও অপরাধ শুরু করে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বিচারকরা যদি মামলার সাজা যাচাই বাচাই করে সঠিক দন্ড প্রদান করেন তাহলে অপরাধীরা সহজেই জামিন পাবেন না এবং অপরাধের সংখ্য কমে আসবে জানিয়ে তিনি আরও বলেন জঙ্গি দমন র্যাবের বড় সাফল্য। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেন তিনি।
কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না : ডিআইজি মোজাম্মেল হক
