২৮ ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ):আইন এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন তাই বিচার বিভাগের উপর বর্তমান সরকারের কোন হাত নেই খালেদা জিয়াকে জামিন দেওয়ার একমাত্র এখতিয়ার আদালতের বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসময় আরও বলেন,খালেদা জিয়ার জামিন নিয়ে বিজ্ঞ আদালত যা করছেন সেটা তারা ভেবে চিন্তে এবং আইন অনুযায়ী করছেন কাজেই এখানে কোন সরকারের হাত নেই। যুবলীগ নেত্রী পাপিয়ার সাথে যারা অপরাধ করেছে তাদের বিষয়ে তদন্ত চলছে যারাই অপরাধের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে । অপরাধ করে বর্তমান সরকারের সময় কেউ পার পাবে জানিয়ে তিনি আরও বলেন দেশে দুর্নীতি ক্যাসিনো বিরোধী অভিযান অব্যহত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান নবাবগঞ্জী,মাদ্রাসার সভাপতি মিনহাজ উদ্দিন মুছা মিয়া,স্থানীয় পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ার,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খালেদা জিয়াকে জামিন দেওয়ার একমাত্র এখতিয়ার আদালতের:স্বরাষ্ট্রমন্ত্রী
