ষ্টাফ রিপোর্টার:আগামী ৮ মার্চ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দিবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।ঢাকার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির পক্ষ থেকে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী দলের আটজন খেলোয়ারকে সংবর্ধনা দেওয়া শেষে তিনি একথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসময় আরও বলেন,অনুর্ধ্ব সকল খেলোয়ারদের সকল ধরণের সরকারী ভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে তারা জেনো আরও ভালো ভাবে যেকোন খেলায় খেলতে পারে সারা দেশে এক’শ ৮০ টি নতুন করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলেও জানান তিনি। সংবর্ধনা দেওয়া অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী দলের অধিনায়ক আকবর হোসেনসহ আটজনেই বিকেএসপির শিক্ষার্থী। এছাড়া সংবর্ধনায় বিশ্বকাপ বিজয়ী আটজনের পরিবারকে বিকেএসপির পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা করে উপহার সহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়। সেই সাথে খেলোয়ারদের কোচদেরকেও সম্মাণনা দেওয়া হয়।
নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা পেয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী দলের অধিনায়ক আকবর হোসেন সহ সকল খেলোয়াররা অনেক খুশি সবার সহ যোগীতা নিয়ে সামনের দিনগুলোতে আরও ভালো খেলা দেশবাসীকে উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া খেলোয়ারদের পরিবারের সদস্যরা জানিয়েছেন সবার সহযোগীতা পেলে তারা আরও ভালো খেলতে পারবে বলে আশা করেন তারা।অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী দলের চীফ কোচ মাসুদ হাসান বলেন আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে খেলোয়ারদের আরও প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন,বিকেএসপির মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রশীদুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আসা আগত অতিথিরা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ীদের সকল খেলায় সাফল্য কামনা করেন।
সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
