স্টাফ রিপোর্টার, ২৫ জুন, ২০২৫(বিবিনিউজ): বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প অবহিতকরণ এক সেমিনার ঢাকার সাভার উপজেলা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি ঢাকা জেলা সমাজ সেবা অফিসার উপ পরিচালক আবু সাঈদ মোঃ কাউসার রহমান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক (অর্থ) মোঃ জহিরুল ইসলাম,সাভার উপজেলা সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামান,সাভার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তরফদার,সাভার উপজেলা সমবায় অফিসার মোঃ মহসিনুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা কাইয়ূম খান বাঙালি ,সাভার প্রেস ক্লাবের সভাপতি ডাঃ নাজমুল হুদা,সাধারন সম্পাদক আরটিভি জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া,এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের সাংবাদিক শেখ বাশার,গ্লোবাল টিভির সাংবাদিক তোফায়েল হোসেন তোফা সানি, তৃতীয় লিঙ্গের কনা অাক্তার,এনজিও ব্যক্তিত্ব পেশাজীবী জনগোষ্ঠী এবং স্থানীয় অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ঢাকা জেল সমাজ সেবা অফিসার উপ পরিচালক আবু সাঈদ মোঃ কাউসার রহমান বলেন,সুকর্মই ধর্ম,স্ব স্ব পেশার সাথে জড়িতদের বেশি বেশি প্রশিক্ষণ দিতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। জনপদের অবহেলিত মানুষকে কর্মক্ষেত্রে আনতে সকলকেই সহযোগীতা করতে হবে।
তিনি আরো বলেন ,ঢাকা জেলার ৫টি উপজেলা ও রাজধানীর তেজগাঁও সার্কেলসহ ১৪টি ইউনিটিতে প্রশিক্ষণসহ কাজ করা হচ্ছে। অনলাইলের সরাসরি জরিপে ১০ হাজার লোককে প্রশিক্ষনের তালিকায় আনা হয়েছে। ইতি মধ্যে ১৪টি ইউনিটিতে ৯০ জন করে বিভিন্ন পেশার প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর মানুষেেক প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এবং এনএসডির মাধ্যমে সাটিফিকেট প্রদান করা হয়। যা সারাবিশে গ্রহণ যোগ্য।
সাভারে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
