২৮ জুন, ২০২৫(বিবিনিউজ):বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। তিনি ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দেড় দশক ধরে তাঁর জন্মদিনকে বৈশ্বিকভাবে পালন করা হয় সামাজিক ব্যবসা দিবস হিসেবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ড. ইউনূসের জন্মদিন উপলক্ষে সরকারি কোনো কর্মসূচি নেই। সরকারি পর্যায়ে জন্মদিন পালন করা হবে না। গতকাল শুক্রবার ঢাকার সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দু’দিনের ‘সোশ্যাল বিজনেস ডে’র উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. ইউনূস। তবে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার জন্মদিনের উদ্যাপন সংক্রান্ত কোনো…
Read MoreDay: June 28, 2025
ইরান পারমাণবিক কার্যক্রম শুরু করলে আবারও বোমা হামলা চালানো হবে : ট্রাম্প
২৮ জুন, ২০২৫(বিবিনিউজ): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হাত থেকে রক্ষা করেছেন। কিন্তু তার কৃতজ্ঞতার অভাব দেখিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হয়, তাহলে আবারও বোমা হামলা চালানো হবে। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্পের নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিস্ফোরক বিবৃতিতে তিনি তেহরানের ‘যুদ্ধজয়’ দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের কাজ বন্ধ করার ঘোষণা দেন। এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে…
Read Moreমব সন্ত্রাস বন্ধ করতে কাজ করছি আমরা: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্টাফ রিপোর্টার,২৮ জুন, ২০২৫(বিবিনিউজ):মব সন্ত্রাস বন্ধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)। শুক্রবার বিকেলে ঢাকার ধামরাইয়ে রথযাত্রা উৎসব অনুষ্ঠানের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব সন্ত্রাস কি আগে থেকে কমেনি? পদক্ষেপ না নিলে কমছে কিভাবে? আমরা পদক্ষেপ নিচ্ছি দেখেই কমছে, আস্তে আস্তে দেখবেন মব সন্ত্রাস কমছে। এ সময় দেশে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও বৈষম্য দূর করে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে।…
Read Moreসাভারে চাঁদাবাজদের বিরুদ্ধে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মানববন্ধন
স্টাফ রিপোর্টার,২৮ জুন, ২০২৫(বিবিনিউজ): জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ সাভারের এনএফভিআই শপিং কমপ্লেক্স (অন্ধ সংস্থা মার্কেট) কে দুর্ধর্ষ সন্ত্রাসী, পতিত সরকারের দোসর ও চিহ্নিত চাঁদাবাজদের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চার শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ এনএফভিআই শপিং কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা চাঁদাবাজ, সন্ত্রাসী ও অবৈধ দোকান দখলমুক্ত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাধব চন্দ্র…
Read More