৪৯৫ রানে অলআউট বাংলাদেশ

১৯ জুন ২০২৫(বিবিনিউজ):‌‌ শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫৩.৪ ওভারে ৪৯৫ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রান করেছিল বাংলাদেশ। তৃতীয় দিন বাকী ১ উইকেটে ১১ রান যোগ করতে পারে বাংলাদেশ। শেষ ব্যাটার হিসেবে শূন্যতে আউট হন নাহিদ রানা। ৭ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ। বাংলাদেশ ইনিংসে সর্বোচ্চ ১৬৩ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৪৮ ও লিটন দাস ৯০ রান করেন।শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দো ৮৬ রানে ৪ উইকেট নেন।

Read More

৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত

১৯ জুন ২০২৫(বিবিনিউজ):‌‌ ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে প্রতিবছর দিবসটি সরকারিভাবে পালিত হবে। আজ বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস পালন করার আজ প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী রোববারের কেবিনেট বৈঠকে এটি পাস এবং সোমবার গেজেট আকারে…

Read More

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় বেগম খালেদা জিয়া

১৯জুন ২০২৫(বিবিনিউজ):‌‌ স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বুধবার রাত ১১টা ১৭ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্য রওনা দেন বেগম খালেদা জিয়া। এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় তিনি স্বাস্থ্য…

Read More

বিকেএসপি-ফেডারেশন মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ১৯জুন ২০২৫(বিবিনিউজ):‌‌মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিকেএসপিতে বিদ্যমান ২১ টি ক্রীড়া বিভাগ (আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক্স, জুডো, কারাতে, হকি, সাঁতার, শ্যূটিং, টেবিল টেনিস, তায়কোয়ানডো, কাবাডি, টেনিস, ভলিবল, স্কোয়াশ, উশু ও ভারোত্তোলন) এর ফেডারেশন, বাহিনী ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম। সভার প্রথমেই পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান বিকেএসপির চলমান প্রশিক্ষণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় উপস্থিত ফেডারেশন, বাহিনী ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণ সকলে ক্রীড়াক্ষেত্রে…

Read More

ওয়াশিংটনে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ

১৯জুন ২০২৫(বিবিনিউজ):‌‌ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা করেন। উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। ড. রহমান আলাদাভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ এবং দুই দেশের পারস্পরিক শুল্ক সংক্রান্ত চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

Read More