জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও উপড়ে ফেলা হলো অর্ধশতাধিক গাছ

৩০ জুন, ২০২৫(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের জন্য অর্ধশতাধিক গাছ উপড়ে ফেলা হয়েছে। আজ সোমবার সকালে এক্সকাভেটর (মাটি খননের যন্ত্র) দিয়ে গাছগুলো উপড়ে ফেলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। আজ সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের সামনের গাছ উপড়ে ফেলতে শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এ সময় সেখানে ভবন নির্মাণের সমর্থক গণিত বিভাগের একদল শিক্ষার্থী ছিলেন। এদিকে গাছ কাটার খবর পেয়ে সেখানে যান ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদ, ছাত্র ফ্রন্ট ও সাংস্কৃতিক জোটের নেতা–কর্মীরা। তাঁরা গাছ কাটার প্রতিবাদ জানান। দুপুর পৌনে ১২টার দিকে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান ও…

Read More

আওয়ামী লীগ সমর্থকরা ‘জুলাই গ্যাং কালচার’ বলে ভারতীয় ভিডিও ছড়াচ্ছে: প্রেস উইং

৩০ জুন, ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সম্প্রতি আওয়ামী লীগ সমর্থকরা একটি পুরোনো ভারতীয় ভিডিও ভাইরাল করে ‘জুলাই গ্যাং কালচার’ নামে মিথ্যাচার করছে। রোববার রাতে ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আওয়ামী লীগ সমর্থকরা দু’টি কিশোর দলের মধ্যে সহিংস সংঘর্ষের একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে দিয়ে এটিকে ‘জুলাই গ্যাং কালচার’ বলে মিথ্যা দাবি করছে।’ ভিডিওটিতে দেখা যায়, স্কুলের পোশাক পরিহিত কিছু ছাত্র একে অপরকে চড়-থাপ্পড় দিচ্ছে ও লাথি মারছে। বিবৃতিতে আরো জানানো হয়, ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি ভারতের কেরালায় ছাত্রদের দু’টি গ্রুপের মারামারির…

Read More

ভুয়া মামলার হয়রানি রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজন করা হয়েছে : আইন উপদেষ্টা

২৯ জুন, ২০২৫(বিবিনিউজ):‌‌ ভুয়া মামলা দায়ের এবং মামলায় নিরপরাধ ব্যক্তিকে পক্ষভুক্ত করার চেষ্টা রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজিত হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আইন উপদেষ্টা বলেন, ‘অ্যাডভাইজার কাউন্সিলের আজকের বৈঠকের খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- ফৌজদারি কার্যবিধির একটি সংশোধন। আমাদের সরকারের আমলে কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই খুব বিব্রত, এবং এ বিষয়েগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। তেমনই একটি বিষয়…

Read More

সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার,২৯ জুন, ২০২৫(বিবিনিউজ):‌‌ সাভারের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চার শতাধিক দৃষ্টি প্রতবন্ধী নারী ও পুরুষ।শনিবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে সামনে সাভার-বিরুলিয়া সড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়। এসময় বক্তারা বলেন, প্রতিত সরকারের সময়ে যারা চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে ৫ই আগস্টের পর তারাই ভোল পাল্টে একই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসব চিহ্নিত চাঁদাবাজদের অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক। নয়তো আগামী আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন বক্তারা।

Read More

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন আজ

২৮ জুন, ২০২৫(বিবিনিউজ):‌‌বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। তিনি ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দেড় দশক ধরে তাঁর জন্মদিনকে বৈশ্বিকভাবে পালন করা হয় সামাজিক ব্যবসা দিবস হিসেবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ড. ইউনূসের জন্মদিন উপলক্ষে সরকারি কোনো কর্মসূচি নেই। সরকারি পর্যায়ে জন্মদিন পালন করা হবে না। গতকাল শুক্রবার ঢাকার সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দু’দিনের ‘সোশ্যাল বিজনেস ডে’র উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. ইউনূস। তবে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার জন্মদিনের উদ্‌যাপন সংক্রান্ত কোনো…

Read More

ইরান পারমাণবিক কার্যক্রম শুরু করলে আবারও বোমা হামলা চালানো হবে : ট্রাম্প

২৮ জুন, ২০২৫(বিবিনিউজ):‌‌ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হাত থেকে রক্ষা করেছেন। কিন্তু তার কৃতজ্ঞতার অভাব দেখিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হয়, তাহলে আবারও বোমা হামলা চালানো হবে। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্পের নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিস্ফোরক বিবৃতিতে তিনি তেহরানের ‘যুদ্ধজয়’ দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের কাজ বন্ধ করার ঘোষণা দেন। এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে…

Read More

মব সন্ত্রাস বন্ধ করতে কাজ করছি আমরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার,২৮ জুন, ২০২৫(বিবিনিউজ):‌‌মব সন্ত্রাস বন্ধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)। শুক্রবার বিকেলে ঢাকার ধামরাইয়ে রথযাত্রা উৎসব অনুষ্ঠানের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব সন্ত্রাস কি আগে থেকে কমেনি? পদক্ষেপ না নিলে কমছে কিভাবে? আমরা পদক্ষেপ নিচ্ছি দেখেই কমছে, আস্তে আস্তে দেখবেন মব সন্ত্রাস কমছে। এ সময় দেশে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও বৈষম্য দূর করে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে।…

Read More

সাভারে চাঁদাবাজদের বিরুদ্ধে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মানববন্ধন

স্টাফ রিপোর্টার,২৮ জুন, ২০২৫(বিবিনিউজ):‌‌ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ সাভারের এনএফভিআই শপিং কমপ্লেক্স (অন্ধ সংস্থা মার্কেট) কে দুর্ধর্ষ সন্ত্রাসী, পতিত সরকারের দোসর ও চিহ্নিত চাঁদাবাজদের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চার শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ এনএফভিআই শপিং কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা চাঁদাবাজ, সন্ত্রাসী ও অবৈধ দোকান দখলমুক্ত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাধব চন্দ্র…

Read More

সাবেক এমপি বেনজিরের ফ্ল্যাট ও জমি জব্দ, বিনিয়োগ অবরুদ্ধ

২৫ জুন, ২০২৫(বিবিনিউজ):‌‌ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের রাজধানীর ইস্কাটন, ধানমন্ডি ও ঢাকার ধামরাইয়ের চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়াও পূর্বাঞ্চলের ১০ কাঠার একটি প্লটসহ মোট ১৯৩ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তার নামে থাকা তিনটি প্রতিষ্ঠানের শেয়ার, একটি মোটরযান ও নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ আজ এ তথ্য জানান। অপরদিকে তার স্ত্রী সাহিনা বেগমের একটি…

Read More

ঐতিহ্যবাহী ঢাকার ধামরাইয়ের যশোমাধব দেবের রথের সকল প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার, ২৫ জুন, ২০২৫(বিবিনিউজ):‌‌ মহাদেশের দ্বিতীয় বৃহৎতম চারশত বছরের পুরানো হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঢাকার ধামরাইয়ের যশোমাধব দেবের রথযাত্রার মহোৎসব এবং সাভারের কানাইলাল,জগন্নাথ দের,গোপিনাথ এবং গোপাল জিউ বিগ্রহের রথের সকল প্রস্তুতি সম্পন্নরাজধানী ঢাকার উপকন্ঠে ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব এ বছর অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ২৭শে জুন রথযাত্রা টান অনুষ্ঠিত হচ্ছে। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মামনুন আহমেদ অনীক জানান, হিন্দু সম্পদায়ের বড় রথযাত্রা মহোৎসব উপলক্ষে রথটানের রাস্তা পাকা,সিসি ক্যামারা স্থাপন ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা বিধানে আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সাথে যৌথ মিটিং করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীশ্রী যশোমাদব মন্দির…

Read More