স্টাফ রিপোর্টার, ২৫ জুন, ২০২৫(বিবিনিউজ):কৃষিই সমৃদ্ধি- প্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউটিশন,এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) উদ্যেগে দিন ব্যাপী অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ।সভায় সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি ঢাকা জেলা কৃষি অফিসার উপ পরিচালক ডক্টর সাফায়েত আহম্মদ সিদ্দিকী,জেলা প্রশিক্ষণ অফিসার মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার আল-মামুন,সাভার উপজেলা সমবায় অফিসার মোঃ মহসিনুজ্জামান, সমাজ সেবক সালাউদ্দিন খান নঙ্গম,সাভার প্রেস ক্লাবের সভাপতি ডাঃ নাজমুল হুদা, কৃষিকাজের সাথে জড়িত পেশাজীবী জনগোষ্ঠী এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।অপর দিকে ঢাকার ধামরাই ও কেরানীগঞ্জে অনুরুপ…
Read MoreMonth: June 2025
সাভারে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, ২৫ জুন, ২০২৫(বিবিনিউজ): বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প অবহিতকরণ এক সেমিনার ঢাকার সাভার উপজেলা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি ঢাকা জেলা সমাজ সেবা অফিসার উপ পরিচালক আবু সাঈদ মোঃ কাউসার রহমান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক (অর্থ) মোঃ জহিরুল ইসলাম,সাভার উপজেলা সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামান,সাভার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তরফদার,সাভার উপজেলা সমবায় অফিসার মোঃ মহসিনুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা কাইয়ূম খান বাঙালি ,সাভার প্রেস ক্লাবের সভাপতি ডাঃ নাজমুল হুদা,সাধারন সম্পাদক আরটিভি জেলা প্রতিনিধি জিয়াউর…
Read Moreএকনেকে ৮ হাজার ৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন
২৪ জুন, ২০২৫(বিবিনিউজ): জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৭টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা। একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ১১টি, সংশোধিত প্রকল্প পাঁচটি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির একটি প্রকল্প…
Read Moreগণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকারের মাসব্যাপী কর্মসূচি
২৪ জুন, ২০২৫(বিবিনিউজ): জুলাইয়ের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিশেষ এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়। গত ১৯ জুন এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণ করতে আগামী ১ জুলাই থেকে বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জুলাইয়ের ১ তারিখ থেকে কর্মসূচি শুরু হবে। কিন্তু মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে। এটি চলবে ৫ আগস্ট পর্যন্ত। সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য—…
Read Moreধামরাইয়ে সূয়াপুর-নান্নার স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,২২ জুন ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে সূয়াপুর-নান্নার স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও মিলাদসহ দোয়ার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন,প্রধান অতিথি এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম আসাদুজ জামান,অতিথি হারুন অর রশিদ,আলমগীর হোসেন আল-আজমী,কাউছার খান এখলাস,শাহাবুদ্দিন খান সরল,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন,প্রভাষক মোঃ ইব্রাহিম, প্রভাষক রাসেদ মেহেদী, প্রভাষক আবুল মনসুর, সিনিয়ির শিক্ষক সাইফুল ইসলাম, সিনিয়ির শিক্ষক সাজ্জাদ হোসেন ও প্রভাষক তাসলিমা আজীম নোভা প্রমূখ। সভাশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সূয়াপুর-নান্নার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম আসাদুজ জামান…
Read Moreজাতীয় নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে: সিইসি
২১ জুন, ২০২৫(বিবিনিউজ): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে। নির্ধারিত সময়েই নির্বাচনের তফসিল জানানো হবে। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘নির্বাচনি আইন ও বিধি’ বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা ওই প্রশিক্ষণে অংশ নেন। অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। সিইসি বলেন, ‘যদি বলেন, সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না? দেখেন একটি নির্বাচন…
Read More৪৯৫ রানে অলআউট বাংলাদেশ
১৯ জুন ২০২৫(বিবিনিউজ): শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫৩.৪ ওভারে ৪৯৫ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রান করেছিল বাংলাদেশ। তৃতীয় দিন বাকী ১ উইকেটে ১১ রান যোগ করতে পারে বাংলাদেশ। শেষ ব্যাটার হিসেবে শূন্যতে আউট হন নাহিদ রানা। ৭ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ। বাংলাদেশ ইনিংসে সর্বোচ্চ ১৬৩ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৪৮ ও লিটন দাস ৯০ রান করেন।শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দো ৮৬ রানে ৪ উইকেট নেন।
Read More৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত
১৯ জুন ২০২৫(বিবিনিউজ): ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে প্রতিবছর দিবসটি সরকারিভাবে পালিত হবে। আজ বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস পালন করার আজ প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী রোববারের কেবিনেট বৈঠকে এটি পাস এবং সোমবার গেজেট আকারে…
Read Moreস্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় বেগম খালেদা জিয়া
১৯জুন ২০২৫(বিবিনিউজ): স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বুধবার রাত ১১টা ১৭ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্য রওনা দেন বেগম খালেদা জিয়া। এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় তিনি স্বাস্থ্য…
Read Moreবিকেএসপি-ফেডারেশন মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, ১৯জুন ২০২৫(বিবিনিউজ):মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিকেএসপিতে বিদ্যমান ২১ টি ক্রীড়া বিভাগ (আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক্স, জুডো, কারাতে, হকি, সাঁতার, শ্যূটিং, টেবিল টেনিস, তায়কোয়ানডো, কাবাডি, টেনিস, ভলিবল, স্কোয়াশ, উশু ও ভারোত্তোলন) এর ফেডারেশন, বাহিনী ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম। সভার প্রথমেই পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান বিকেএসপির চলমান প্রশিক্ষণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় উপস্থিত ফেডারেশন, বাহিনী ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণ সকলে ক্রীড়াক্ষেত্রে…
Read More