১৯জুন ২০২৫(বিবিনিউজ): জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা করেন। উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। ড. রহমান আলাদাভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ এবং দুই দেশের পারস্পরিক শুল্ক সংক্রান্ত চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
Read MoreMonth: June 2025
ইরান কখনোই আপোস করবে না: খামেনি
১৮ জুন ২০২৫(বিবিনিউজ): জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপোস করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। “আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না,” পোস্টে বলেছেন খামেনি। তার এমন হুঁশিয়ারির মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এ দফায় তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। এছাড়া তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির…
Read Moreপেশাদারিত্বের সাথে কাজ করতে এসএসএফ সদস্যদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
১৮ জুন ২০২৫(বিবিনিউজ): অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের রাষ্ট্র ঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুনাবলীর বিষয়সমূহকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। একইসাথে তিনি এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। অধ্যাপক ইউনূস আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানের বক্তব্যে এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ…
Read Moreযারা অপকর্মে জড়াবে, তাদের দায় দল নেবে না:ধামরাইয়ে তমিজ উদ্দিন
স্টাফ রিপোর্টার,১৮ জুন ২০২৫(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে বিএনপির এক জনসভায় দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য তমিজ উদ্দিন বলেছেন, ‘যারা অপকর্মে জড়াবে, তাদের দায় দল নেবে না।’ ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের নবগ্রাম বাজারে কাওয়ালীপাড়া-নবগ্রাম বাজার কমিটির আয়োজনে আয়োজিত এই সভায় তিনি আরও বলেন, সামনে কঠিন নির্বাচন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা মোনাফেক ও মীরজাফরদের সঙ্গে চলতে চাই না। যোগ্যরাই এগিয়ে আসবে।’ সভায় ধামরাই উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক সমার্থক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। এতে…
Read Moreব্রিটিশ রাজার সম্মাননা পেলেন সিআরপি প্রতিষ্ঠাতা ভ্যালেরি
স্টাফ রিপোর্টার,১৭ জুন ২০২৫(বিবিনিউজ): বাংলাদেশে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর এবং দুই স্বেচ্ছাসেবক জ্যানেট আইরিন ভার্নি ও রজার মাইকেল ভার্নি সম্প্রতি দ্য কিংস বার্থডে সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় অসামান্য অবদানের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (১৬ জুন) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্যালেরি টেলর ওবিইকে কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই) পুরস্কার দেওয়া হয়েছে। জ্যানেট আইরিন ভার্নি ও মি. রজার মাইকেল ভার্নিকে দেওয়া হয়েছে মেম্বার অব দ্য…
Read Moreসাভারে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী
স্টাফ রিপোর্টার,১৭ জুন ২০২৫(বিবিনিউজ):ঢাকার সাভারে দেশীয় অস্ত্রসহ ঢাকা-আরিচা মহাসড়কের পেশাদার হত্যা মামলার আসামীসহ কুখ্যাত পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এতে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান। রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এতে সাভার নবম পদাতিক ডিভিশন এর যৌথ উদ্যোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সোহেল, সম্রাট, সুমন, দুর্জয় ও মোঃ সমর। এই ছিনতাইকারী চক্রটি মূলত ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত প্রতিদিনই ছিনতাই করত। যৌথবাহিনী জানায়, প্রতিদিন ঢাকা-আরিচা…
Read More