সাভারে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

স্টাফ রিপোর্টার,১৭ জুন ২০২৫(বিবিনিউজ):‌‌ঢাকার সাভারে দেশীয় অস্ত্রসহ ঢাকা-আরিচা মহাসড়কের পেশাদার হত্যা মামলার আসামীসহ কুখ্যাত পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এতে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান। রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এতে সাভার নবম পদাতিক ডিভিশন এর যৌথ উদ্যোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সোহেল, সম্রাট, সুমন, দুর্জয় ও মোঃ সমর। এই ছিনতাইকারী চক্রটি মূলত ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত প্রতিদিনই ছিনতাই করত। যৌথবাহিনী জানায়, প্রতিদিন ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই ছিনতাইকারী চক্রটি বিভিন্ন ভাবে বিভিন্ন স্থানে মহাসড়কে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিতো। পরে গত রাত পর্যন্ত যৌথ বাহিনী সাভারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পাঁচজন ছিনতাইকারীর মধ্যে সোহেল নামের ওই ছিনতাইকারী হত্যা মামলার আসামি বলে জানায় যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে সুইস গিযার চাকু নগদ টাকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যৌথ বাহিনী আরো জানায়, এই ছিনতাইকারী চক্রটির গ্রুপটি ঢাকা -আরিচা মহাসড়কে আতঙ্ক হিসেবে যাত্রীদের কাছে ছিল। তাদের গ্রেফতার করায় মহাসড়ক ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। যৌথ বাহিনীর এ অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন ও ক্যাপ্টেন শামীমসহ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। রাতে আশুলিয়া থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্ত করা হযেছে। মহাসড়কে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে যৌথ বাহিনী কাজ করবে বলেও জানান ।

Related posts

Leave a Comment