১৮ জুন ২০২৫(বিবিনিউজ): জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপোস করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। “আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না,” পোস্টে বলেছেন খামেনি। তার এমন হুঁশিয়ারির মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এ দফায় তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। এছাড়া তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির…
Read MoreDay: June 18, 2025
পেশাদারিত্বের সাথে কাজ করতে এসএসএফ সদস্যদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
১৮ জুন ২০২৫(বিবিনিউজ): অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের রাষ্ট্র ঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুনাবলীর বিষয়সমূহকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। একইসাথে তিনি এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। অধ্যাপক ইউনূস আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানের বক্তব্যে এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ…
Read Moreযারা অপকর্মে জড়াবে, তাদের দায় দল নেবে না:ধামরাইয়ে তমিজ উদ্দিন
স্টাফ রিপোর্টার,১৮ জুন ২০২৫(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে বিএনপির এক জনসভায় দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য তমিজ উদ্দিন বলেছেন, ‘যারা অপকর্মে জড়াবে, তাদের দায় দল নেবে না।’ ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের নবগ্রাম বাজারে কাওয়ালীপাড়া-নবগ্রাম বাজার কমিটির আয়োজনে আয়োজিত এই সভায় তিনি আরও বলেন, সামনে কঠিন নির্বাচন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা মোনাফেক ও মীরজাফরদের সঙ্গে চলতে চাই না। যোগ্যরাই এগিয়ে আসবে।’ সভায় ধামরাই উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক সমার্থক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। এতে…
Read More