স্টাফ রিপোর্টার,১৮ জুন ২০২৫(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে বিএনপির এক জনসভায় দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য তমিজ উদ্দিন বলেছেন, ‘যারা অপকর্মে জড়াবে, তাদের দায় দল নেবে না।’
ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের নবগ্রাম বাজারে কাওয়ালীপাড়া-নবগ্রাম বাজার কমিটির আয়োজনে আয়োজিত এই সভায় তিনি আরও বলেন, সামনে কঠিন নির্বাচন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা মোনাফেক ও মীরজাফরদের সঙ্গে চলতে চাই না। যোগ্যরাই এগিয়ে আসবে।’
সভায় ধামরাই উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক সমার্থক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহসভাপতি আব্দুল মান্নান মধু, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম লাবু, যুবদল ও ছাত্রদল নেতারাও।
